for Add

৩ রানে হেরে গেল ঢাকা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনাপূর্ণ ২৩তম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৩ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
প্রথমে ব্যাট ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে চট্টগ্রাম। শামিম ৩৭ বলে করেন ৫২ রান। জবাবে তামিম ইকবালের অপরাজিত ৭৩ রানের পরও ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে ম্যাচ হারে ঢাকা।

এই জয়ে ৯ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে উঠলো চট্টগ্রাম। ৮ ম্যাচে ৩ জয়, ৪ হারে ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে নেমে গেল ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
বল হাতে নিয়ে প্রথম ওভারে ৪ রান দেন ঢাকার পেসার মাশরাফি বিন মর্তুজা। পরের ওভারে ঢাকাকে উইকেট উপহার দেন আফগানিস্তানের বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকি। ১ রান করা ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন এবারের আসরে প্রথম খেলতে নামা ফারুকি।

এরপর ইংল্যান্ডের উইল জ্যাকসকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন নয়া অধিনায়ক আফিফ হোসেন। টুর্নামেন্টের শুরুতে চট্টগ্রামের অধিনায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ। এরপর অধিনায়ক হন নাইম ইসলাম। এবার নাইমের জায়গায় আফিফ।

জ্যাকসকে নিয়ে উইকেট ধরে খেলতে গিয়ে পাওয়া প্লেতে দলকে ৩৯ রান এনে দেন আফিফ। অষ্টম ওভারে এই জুটি ভাঙ্গেন আরাফাত সানি। উইকেট ছেড়ে খেলতে গিয়ে স্টাম্পড হন জ্যাকস। ২৪ বলে ৩টি চারে ২৬ রান করেন তিনি। আফিফের সাথে ৩৫ বলে ৪০ রান যোগ করেন জ্যাকস।

সানির আঘাতের পরের ওভারে চট্টগ্রামের চাপ বাড়ান মাশরাফি। ম্যাশের বলে ডিপ মিড উইকেটে মোহাম্মদ নাইমকে ক্যাচ দেন মিরাজ। ২ রান করেন তিনি।

পরের ওভারে উইকেট সেট থাকা আফিফকে প্যাভিলিয়নের পথ দেখান অধিনায়ক মাহমুদুল্লাহ। নিজের প্রথম ওভারেই সাফল্য পান দলনেতা। ২৪ বলে ৪টি চারে ২৭ রান করেন আফিফ।

১০ম ওভারে উইকেটে গিয়ে মানিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন উইকেটরক্ষক আকবর আলি। তবে আফগানিস্তানের স্পিনার কাইস আহমেদের বলে আউট হওয়ার আগে ১০ বলে ৯ রান করেন আকবর।

৮৪ রানে ৫ উইকেট পতনে চাপে পড়েন বেনি হাওয়েল ও শামিম হোসেন। আকবরের বিদায়ের পর ১৭ বল বাউন্ডারিহীন ছিলো চট্টগ্রাম। ১৭তম ওভার থেকে মারমুখী হয়ে উঠেন তারা। শেষ চার ওভারে ৫১ রান তুলেন হাওয়েল-শামিম।

৩৪তম বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলেন শামিম। ১৯তম ওভারের পঞ্চম বলে আউট হবার আগে ৫২ রান করেন শামিম। ৩৭ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দলের স্কোর ১৪৮ রানে নিয়ে যান হাওয়েল। ১৯ বলে ২টি ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন হাওয়েল।

ঢাকার ছয় বোলার- মাশরাফি, ফারুকি, সানি, এবাদত, কাইস ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৪৯ রানের টার্গে পেয়ে জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে ঢাকা। ২৬ বলের ব্যবধানে ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। ওপেনার আফগানিস্তানের আহমেদ শাহজাদ ৭ রান করে পেসার শরিফুল ইসলামের শিকার হন। তিন নম্বরে নামা ইমরান উজ্জামানকে(৮) বিদায় করেন স্পিনার নাসুম আহমেদ।

পিঞ্চ হিটার হিসেবে চার নম্বরে নেমেছিলেন মাশরাফি। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই এবারের বিপিএলের একমাত্র হ্যাটট্রিকম্যান মৃত্যুঞ্জয় চৌধুরির বলে বোল্ড হন ম্যাশ। পাওয়ার প্লেতে ২৮ রান তুলতে পারে ঢাকা।

শুরুটা ধাক্কাটা সামলাতে সতর্ক হয়ে পড়েন দুই সেরা ব্যাটার তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদুল্লাহ। ১০ ওভার শেষে ৫৭ রান উঠে ঢাকার। এরপর রানের গতি বাড়ান তামিম-মাহমুদুল্লাহ। হাওয়েলের দুই ওভারে ২০ রান নেন তামিম-মাহমুদুল্লাহ। আর ১ ওভারে ১৩ রান তুলেন তারা।

১৫তম ওভারের প্রথম বলে তামিম-মাহমুদুল্লাহ জুটি ভেঙ্গে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন মিরাজ। ২৯ বলে ২৪ রান করা মাহমুদুল্লাহকে শিকার করেন মিরাজ। আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে তামিমের সাথে ৫৯ বলে ৭১ রান যোগ করেন মাহমুদুল্লাহ।

মাহমুদুল্লাহ ফেরার পরের বলেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৩তম এবং এবারের টুর্নামেন্টে তৃতীয় হাফ-সেঞ্চুরির পূর্ণ করেন তামিম। আসরে একটি সেঞ্চুরিও করেছেন তিনি।

শেষ চার ওভারে ৪০ রানের প্রয়োজন পড়ে ঢাকার। শুভাগত হোমকে নিয়ে ১৭তম ওভারে ৮, ১৮তম ওভারে ১২ রান তুলেন তামিম-শুভাগত। এতে শেষ ২ ওভারে ২০ রান দরকার পড়ে ঢাকার।

১৯তম ওভারের প্রথম বলে ছক্কা আসে শুভাগতর ব্যাট থেকে। শরিফুলের পরের বলে বোল্ড হন শুভাগত। ২টি চার ও ১টি ছক্কায় ১১ বলে ২২ রান করেন শুভাগত। একই ওভারের শেষ বলে বাউন্ডারি আদায় করে নেন তামিম। ফলে শেষ ওভারে ৯ রান দরকার পড়ে ঢাকার।

শেষ ওভারের প্রথম বলে কাইসকে শিকার করেন মৃত্যুঞ্জয়। পরের দুই বলে রান দেননি মৃত্যুঞ্জয়। চতুর্থ বলটি ওয়াইডে ১ রান, পঞ্চম বলে বাইতে ১ রান ও আর শেষ বলটি নো হয়। এতে শেষ বলের ফ্রি হিটে ৫ রানের প্রয়োজনে, ১ রান নিতে পারেন নাইম। ওভারে মৃত্যুঞ্জয় মাত্র ৫ রান দিলে ম্যাচ হেরে যায় ঢাকা। পুরো ওভারে মাত্র একবার স্ট্রাইক পান তামিম। বাকী বলগুলোতে স্ট্রাইক পেয়ে, দলকে জয়ের বন্দরে নিতে পারেননি নাইম। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে ঢাকা।

৫ বলে ২ রানে অপরাজিত থাকেন নাইম। ৫৬ বলে তামিমের অপরাজিত ৭৩ রান বৃথাই যায় শেষ পর্যন্ত। ৬টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তামিম। চট্টগ্রামের শরিফুল-মৃত্যুঞ্জয় ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শামিম।

সংক্ষিপ্ত স্কোর :

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৪৮/৬, ২০ ওভার (শামিম ৫১, আফিফ ২৭, মাহমুদুল্লাহ ১/৫)।

মিনিস্টার গ্রুপ ঢাকা : ১৪৫/৬, ২০ ওভার (তামিম ৭৩*, মাহমুদুল্লাহ ২৪, মৃত্যুঞ্জয় ২/২১)।

ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ রানে জয়ী।

ম্যাচ সেরা : শামিম হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add