for Add

বরিশালের বিপক্ষে কুমিল্লার বড় জয়

অফ-স্পিনার নাহিদুল ইসলামের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ৬৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে। তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় হার বরিশালের।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর নাহিদুলে বোলিং নৈপুণ্যে ১৭ দশমিক ৩ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় বরিশাল। মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া নাহিদ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাট হাতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেয়ার চেষ্টা করেন কুমিল্লার দুই ওপেনার দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্ট ও মাহমুদুল হাসান জয়। সাকিবের করা প্রথম ওভার থেকে মাত্র ১ রান নেন তারা। তবে নাইম হাসানের দ্বিতীয় ওভার থেকে ১৫ রান তুলেন ডেলপোর্ট ও জয়। এরমধ্যে ১টি ছক্কা ও দু’টি চারে ১৪ রান নেন জয়।

সাকিবের করা তৃতীয় ওভারে তিনটি চার মারেন ডেলপোর্ট। চতুর্থ ওভারের প্রথম বলেও বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন ডেলপোর্ট।

নাইমের দ্বিতীয় ডেলিভারিতে স্টাম্পড হলে ১৩ বলে ৪টি চারে ১৯ রানে থামে ডেলপোর্টের ইনিংস। ৩৩ রানে ভাঙ্গে কুমিল্লার উদ্বোধনী জুটি।

এরপর ফাফ ডু-প্লেসিসের মতো অধিনায়ক ইমরুল কায়েসও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ডু-প্লেসিসকে ৬ রানে সাকিব এবং ইমরুলকে ১৫ রানে শিকার করেন ব্রাভো। তবে এক প্রান্ত আগলে দলের রানের চাকা সচল রেখেছিলেন জয়। এতে দলের স্কোর শতরানের কোটা পেরিয়ে যায়।

মাহমুদুল-মোমিনুলের জুটি ভাঙ্গতে ঘুড়িয়ে ফিরিয়ে সব বোলারকেই ব্যবহার করেন সাকিব। অবশেষে ১৬তম ওভারে ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার জ্যাক লিন্টট ভাঙ্গেন মাহমুদুল-মোমিনুল জুটি। ৩৫ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৮ রান করেন জয়। চতুর্থ উইকেটে মোমিনুকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন তিনি।

সাকিবের করা ১৭তম ওভারে ব্যক্তিগত ১৭ রানে মোমিনুল আউটে দলের স্কোর দাঁড়ায় ১১৭তে। শেষ দিকে আফগানিস্তানের করিম জানাতের ঝড়ো ২৯ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান পায় কুমিল্লা। জানাতের ১৬ বলে ১টি চার ও ৩টি ছক্কা মারেন জানাত।

শেষদিকে কুমিল্লার দুই উইকেট নিয়ে ইনিংসে সেরা বোলার ব্রাভো। ৩০ রানে ৩ উইকেট নেন তিনি। ২৫ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব।

জয়ের জন্য ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই কুমিল্লার অফ-স্পিনার নাহিদের ঘুর্ণিতে পড়ে বরিশাল। প্রথম ওভারের শেষ বলে বরিশালের ওপেনার সৈকত আলিকে খালি হাতে বিদায় দেন নাহিদুল। মেডেন ওভারসহ ১ উইকেট নেন নাহিদ। ঐ ওভারটি মেডেন উইকেট ছিলো।

নিজের দ্বিতীয় ওভারে তিন নম্বরে সাকিব আল হাসানকে ১ রানে ফিরিয়ে দেন নাহিদ। এতে ৭ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বরিশাল।

শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। হৃদয় ছিলেন মারমুখী। দ্রুত দলের রানের চাকা ঘুড়িয়েছেন তিনি। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। আফগানিস্তানের জানাতের বলে বোল্ড হবার আগে ১৪ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৯ রান করেন হৃদয়।

এরপর উইকেটে আসেন ইউনিভার্স বস ক্রিস গেইল। ১টি চারে ইনিংস শুরু করেন তিনি। উইকেটে সেট হবার আগেই ৭ রান করা গেইলকে থামান নাহিদ। ইনিংসের ১০তম ওভারেই নিজের বোলিং কোটা পূর্ণ করেন নাহিদ। ৪ ওভারে ১ মেডেন ৫ রানে ৩ উইকেট শিকার করে কুমিল্লার সেরা বোলার নাহিদ।

এমন কিপটে বোলিং ফিগারে পাকিস্তানের শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন নাহিদ। ২০১৫ সালে সিলেট সুপারস্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন আফ্রিদি। ৫ রানে ৩ উইকেট নিলেন নাহিদ।

গেইলের আউটের পর ক্রিজে আসেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। রানের গতি বাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ২টি বাউন্ডারির পর বিদায় নিতে হয় নুরুলকেও। ১৪ বলে ১৭ রান করেন তিনি।

পঞ্চম উইকেট হিসেবে দলীয় ৬৭ রানে সোহানের আউটের পর পরের দিকে ব্যাটারদের দুই অংকে পা দিতে দেননি কুমিল্লার শহিদুল-তানভীর ও জানাত। এতে ৮৪ রানে নবম উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বরিশাল।

সতীর্থদের যাওয়া আসার মধ্যেও অন্যপ্রান্ত আগলে রেখেছেন ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের বলে জীবন পাওয়া শান্ত। সেই শান্তকে শেষ ব্যাটার হিসেবে ফিরিয়ে বরিশালের ইনিংস ৯৫ রানেই শেষ করেন ফিজ। জীবন পেয়ে, কাজের কাজ কিছুই করতে পারেননি শান্ত। কেবল ক্রিকেজ টিকেই ছিলেন। টি-টোয়েন্টি খেলেছেন টেস্ট মেজাজে। ৪৭ বলে ২ বাউন্ডারিতে ৩৬ রান করেন শান্ত।

২টি করে উইকেট নিয়েছেন তুলেন শহিদুল-তানভীর ও জানাত। ১ উইকেট নেন মুস্তাফিজ। বরিশালের গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন নাহিদ।

এ ম্যাচ দিয়ে ঢাকার প্রথম পর্ব শেষ হলো এবারের বিপিএলের। আগামী ২৮ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর :

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫৮/৭, ২০ ওভার (মাহমুদুল ৪৮, জানাত ২৯*, ব্রাভো ৩/৩০)।

ফরচুন বরিশাল : ৯৫/১০, ১৭.৩ ওভার (শান্ত ৩৬, হৃদয় ১৯, নাহিদুল ৩/৫)।

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬৩ রানে জয়ী।

ম্যাচ সেরা : নাহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add