for Add

হাওয়েল নৈপুণ্যে জয় পেল চট্টগ্রাম

ইংল্যান্ডের বেনি হাওয়েলের নৈপুণ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে দ্বিতীয় জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২৫ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে। প্রথম ম্যাচ জিতলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে হারলো খুলনা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান করে চট্টগ্রাম। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে খুলনা। ব্যাট হাতে হাওয়েল ২০ বলে অপরাজিত ৩৪ ও বল হাতে ১ উইকেট নেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
ব্যাট হাতে নেমে মারমুখী মেজাজে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস ও ইংল্যান্ডের উইল জ্যাকস। ৯ বল খেলেই ২৯ রান তুলেন তারা। সেখানে ৭ বলে ১৭ রান অবদান ছিল জ্যাকসের। ১টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

জ্যাকসকে হারালেও পাওয়া-প্লের সুবিধা নিয়ে দ্রুত রান তোলার ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন লুইস। চতুর্থ ওভারের চতুর্থ বলে আউট হবার আগে স্কোর বোর্ডে ৫২ রান তুলে দেন তিনি। ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৫ রান করেন লুইস।

মিডল-অর্ডারের তিন ব্যাটার আফিফ-সাব্বির রহমান ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দলের বড় স্কোরের ভিত গড়ে দেন। আফিফ ১৩ বলে ১৫, সাব্বির ৩৩ বলে ৩২ ও মিরাজ ২৩ বলে ৩০ রান করেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি মারেন মিরাজ।

১৪তম ওভারে উইকেটে আসেন ইংল্যান্ডের বেনি হাওয়েল। প্রথম দুই ম্যাচের এবারও ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। ১৭তম ওভারে শামিম হোসেনকে ১টি করে চার-ছক্কায় ২১ রান তুলেন তিনি। ঐ ওভারে শ্রীলঙ্কার থিসারা পেরেরার হাতে জীবনও পেয়েছিলেন হাওয়েল। ১৯তম ওভারে নবীন উল হককে তিনটি বাউন্ডার মারেন হাওয়েল।

তবে শেষ ওভারে দু’টি ছক্কায় চট্টগ্রামকে বড় সংগ্রহ দাঁড় করাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাইম ইসলাম। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান করে চট্টগ্রাম। ২০ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন হাওয়েল। শেষ বলে রান আউটের আগে ৫ বলে ২টি ছক্কায় ১৫ রান করেন নাইম। খুলনার কামরুল ইসলাম ৩৫ রানে ২ উইকেট নেন।

১৯১ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা। ২৭ রানে ২ উইকেট হারায় তারা। ওপেনার তানজিদ হাসান ৯ ও রনি তালুকদার ৭ রান করেন। সপ্তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার মাথায় বলের আঘাতে মাঠ ছাড়েন।

মিডল-অর্ডারে ব্যাট হাতে রানের গতি বাড়িয়েছেন পিঞ্চ হিটার মাহেদি হাসান। তাকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক মুশফিক। ১৫ বলে ১১ রান করে ফিরেন মুশি। ২৪ বলে ৫টি চারে ৩০ রান করেন মাহেদি। ৭৬ রানের মধ্যে মাহেদি ও মুশফিকুরের বিদায়ের পর জুটি বাঁধেন ইয়াসির ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

২৪ বলে দ্রুত ৪৩ রান যোগ করেন ইয়াসির ও রাজা। রাজাকে ২২ রানে থামিয়ে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন রেজাউর। আর ১৯তম ওভারে ইয়াসিরকে তুলে নিয়ে চট্টগ্রামের জয়ের পথ সহজ করেন শরিফুল। ২৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪০ রান করেন ইয়াসির। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানে থামে খুলনার ইনিংস। চট্টগ্রামের শরিফুল-মিরাজ-রাজা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন হাওয়েল।

সংক্ষিপ্ত স্কোর :

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৯০/৭, ২০ ওভার (হাওয়েল ৩৪, সাব্বির ৩০, কামরুল ২/৩৫)।

খুলনা টাইগার্স : ১৬৫/৯, ২০ ওভার (ইয়াসির ৪০, মাহেদি ৩০, রাজা ২/২০)।

ম্যাচ সেরা : বেনি হাওয়েল (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।

ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২৫ রানে জয়ী।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add