for Add

ফেরার প্রস্তুতি নিচ্ছেন তামিম

আঙ্গুলের ইনজুরির কারণে দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন বাংলাদেশের সিনিয়র খেলোয়াড় তামিম ইকবাল।

ক্রিকেটে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে সোমবার নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার তামিম।

আগামী বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন তামিম।

নেটে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা গেছে তামিমকে। ইনজুরি থেকে সুস্থ হতে দেরি হওয়ায় গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেন তামিম। ভাঙা আঙ্গুলে অস্ত্রোপচার করাতে হতে পারে ভেবে ইংল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

কিন্তু ইংল্যান্ডের স্ক্যান রিপোর্টে দেখা গেছে তামিমের আঙ্গুলের চিড় প্রায় সেরে গেছে এবং ডাক্তার তাকে এক মাসের জন্য পুনর্বাসনে পাঠান। তবে তামিম নির্ধারিত সময়ের আগেই সবুজ সংকেত পেয়ে মাঠে ফিরেন। কারণ তার সুস্থতা প্রত্যাশার চেয়ে দ্রুত ছিল। তবে শুরুতে হালকা ব্যাটিং করতে হবে তাকে। কাজের চাপ ধীরে ধীরে বাড়াবেন তিনি।

আপাতত শুধু নেটে অফ স্পিনারদের মুখোমুখি হবেন তামিম এবং কিছু দিন পর পেসারদের বিপক্ষে খেলবেন তিনি। সোমবার প্রায় এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করে হাসি মুখে মাঠ ছাড়েন তামিম। মনে হচ্ছে ব্যাটিং অনুশীলনে বেশ সন্তুষ্ট তিনি।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ কোন ক্রিকেট খেলেছিলেন তামিম। সফরে টি-টোয়েন্টি সিরিজ ও টেস্ট সিরিজ মিস করেন তিনি। ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যান তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম।

গত মাসে ঘরের মাঠে হয়ে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার ক্রিকেটে ফেরার কথা থাকলেও নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের ইনজুরির কারণে এতদিন মাঠের বাইরে থাকতে হয়নি তামিমকে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add