for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ আজ বুধবার সুপার টুয়েলভে গ্রুপ : ১ -এর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে।
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং টি-স্পোর্টস।

প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেলেছে টাইগাররা। কিন্তু কখনোই সংক্ষিপ্ত ভার্সনে ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি বাংলাদেশ।

এ বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়রা আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় সফরটি বাতিল করা হয়।

হতাশা নিয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু করে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে তারা। অন্য দিকে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে ইংল্যান্ড।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছেই হেরেছিল ইয়োইন মরগানের দল। কিন্তু দুবাইয়ে হওয়া সুপার টুয়েলভের ম্যাচে লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ৫৫ রানে অলআউট করে দিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে সফল ছিল বাংলাদেশ। ব্যাটিং উইকেটে ৪ উইকেটে ১৭১ রান তুলেছিল তারা। এরপর ম্যাচ জয়ের ভাল সুযোগ ছিল টাইগারদের। কিন্তু চারিথ আসালঙ্কা ও ভানুকা রাজাপাকসের ক্যাচ ফেলেন লিটন দাস। জীবন পেয়ে শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে ৫২ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।

আসালঙ্কা ৪৯ বলে অপরাজিত ৮০ রান করে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন। অথচ ১০ ওভার শেষে লড়াই থেকে ছিটকেই পড়েছিল লঙ্কা। সাকিব আল হাসানের বোলিং নৈপেণ্যে ১০ ওভার শেষে ৪ উইকেটে ৭৯ রান তুলেছিল লঙ্কানরা।

লিটনের বাজে ফিল্ডিং ও মাহমুদুল্লাহর দুর্বল অধিনায়কত্বে ম্যাচ হারে বাংলাদেশ। সাকিব-মুস্তাফিজের পর্যাপ্ত ওভার থাকা সত্বেও ইনিংসের মাঝে পার্টটাইম বোলারদের দিয়ে বোলিং করান মাহমুদুল্লাহ। আসালঙ্কা ও রাজাপাকসে তখনও রানের জন্য লড়াই করছিলেন। ১৩ ও ১৪তম ওভারে দুই পার্টটাইম বোলার মাহমুদুল্লাহ ও আফিফের দুই ওভার থেকে ৩১ রান তুলে শ্রীলঙ্কা।

যদিও মাহমুদুল্লাহ স্বীকার করেছেন উইকেট বুঝতে ভুল করেছেন এবং দশম ওভারের পর সঠিক কাজ করতে পারেননি। ভুল থেকে শিক্ষা নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তবে বিশ্ব আসরে ইংলিশদের বিপক্ষে পারফরমেন্সে আত্মবিশ্বাস পেতেই পারে বাংলাদেশ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারার আগে ২০১১ এবং ২০১৫ সালের আসরে ইংলিশদের হারিয়েছিল টাইগাররা।

এ জন্য বাংলাদেশকে ধন্যবাদ দিতেই পারে ইংল্যান্ড। কারণ ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হারের পর পুরো দলকে নতুনভাবে সাজিয়েছে ম্যানেজমেন্ট। ব্যাপক পরিবর্তনের পরে সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) সেরা দল হয়ে উঠে ইংলিশরা।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের শিরোপা জয়েরও অন্যতম দাবীদার ইংল্যান্ড।

এদিকে আবু ধাবির পিচ স্পিনারদের অনুকূলে থাকার কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় অসাধারণ কিছু করার সুযোগ থাকছে বাংলাদেশের। এখন পর্যন্ত এ ভেন্যুতে সুপার টুয়েলভের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১১৮ রান করে। জবাবে ১৯ দশমিক ৪ ওভার ম্যাচ জিতে অসিরা। বল হাতে সুবিধা পেয়েছিলো দুই দলের স্পিনাররা। ঐতিহাসিকভাবেই এশিয়ার উইকেটে স্পিনে দুর্বলতা আছে ইংল্যান্ডের।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত ১১৬ ম্যাচে ৪৩টি জিতেছে তারা। ৭১ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে।

অপরদিকে এখন পর্যন্ত ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৮টি ম্যাচ খেলেছে এবং মাত্র ৭টিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বাছাইপর্ব থেকেই ছয়টি জয় এসেছে। সর্বশেষ জয়টি পাপুয়া নিউ গিনির বিপক্ষে। টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে টাইগাররা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add