for Add

বাঁচা-মরার লড়াইয়ে ওমান-বাংলাদেশ কাল মুখোমুখি

জয়ের ধারায় ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সহআয়োজক ওমানের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই।

টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এবং ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচটি হবার কথা ছিল সুপার টুয়েলভ নিশ্চিতের, কিন্তু এখন তারা বাঁচা-মরার লড়াইয়ে নামছে। কারণ নিজেদের প্রথম ম্যাচে রোববার স্কটল্যান্ডোর কাছে ৬ রানে হেরে যায় টিম বাংলাদেশ।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে স্লো উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এ ধরনের উইকেটে খেলে বিশ্বকাপে জ্বলে উঠা যাবে না বলে আগেই সতর্ক করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যুক্তি ছিল জয়ের অভ্যাস করা, কিন্তু বিশেষজ্ঞদের বার্তাটি মূল্যবান ছিল।

২০১২ সালে এ ফরম্যাটে প্রথম মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও স্কটল্যান্ড। সে ম্যাচটি জিতেছিল স্কটল্যান্ড। এবারও বাংলাদেশের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল স্কটিশরা। ৫৩ রানে ৬ উইকেট পতনের পরও ৯ উইকেটে ১৪০ রানের লড়াকু সংগ্রহ পায় স্কটল্যান্ড। এরপর বাংলাদেশকে ৭ উইকেটে ১৩৪ রানে আটকে রাখে স্কটিশরা।

এ ম্যাচের উইকেট ছিল পুরোপুরি ব্যাটিং সহায়ক। কিন্তু ধীর উইকেটে ব্যাটিং করার অভ্যাসে সমস্যার মুখে পড়ে বাংলাদেশ। ওপেনাররা দ্রুত আউট হবার পর দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান ধীরলয়ে ব্যাটিং করেছে।

সাকিব-মুশফিকের আউটের পরও উইকেটে মাহমুদুল্লাহ থাকায় বাংলাদেশের ম্যাচ জয়ের সুযোগ ছিল। কিন্তু মাহমুদুল্লাহ নিজেও ধীর গতিতে ব্যাট করেছেন।

তবে এ ধরণের উইকেটে তাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে বলে স্বীকার করেছেন মাহমুদুল্লাহ। প্রথম ম্যাচে হারের জন্য ব্যাটিংকে দায়ী করেন তিনি।

ওমানের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং উদ্বেগের বিষয়। আমাদের আরো ভাল ব্যাটিং করতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং লাইন-আপে নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন পর্যন্ত আমাদের ব্যাটিং গভীরতা আছে। আগামীকাল আমাদের কিছু পরিবর্তন নিয়ে ভাবতে হবে।’

মাহমুদুল্লাহ আরো বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে ব্যাট করিনি। আমরা বাউন্ডারি মারতে পারিনি। পরের বার আমাদের আরো ভাল ব্যাটিং করতে হবে। ম্যাচ হারার পর অনেক কিছুই উঠে আসবে। আমি মনে করি আমরা সেদিন ভাল খেলিনি, কিন্তু আমরা একটি ভাল টি-টোয়েন্টি দল। আমাদের সামর্থ্য আছে। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি, আমরা ম্যাচ জিততে পারি।’

এখন পর্যন্ত একবার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের রাউন্ডে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে জিতেছিল টাইগাররা। ব্যাট হাতে ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এ ফরম্যাটে বাংলাদেশের পক্ষে এটিই একমাত্র সেঞ্চুরি। তবে এবারের বিশ্বকাপে দলে নেই তামিম। নিজ থেকেই বিশ্বকাপ দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

বিশ্বকাপের আগে টানা তিন ম্যাচ হারে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি অফিসিয়াল ম্যাচের পর এবার বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হার। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে ওমান। নিজেদের কন্ডিশনে খেলার কারণে ঘরের সুবিধা নিয়েছে তারা। তবে সুপার টুয়েলভে খেলা নিয়ে চিন্তায় পড়লেও কোন প্রকার ছাড় দিতে রাজি নন মাহমুুদুল্লাহ।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত ১১৪ ম্যাচে ৪১টি জিতেছে তারা। ৭১ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে।

এখন পর্যন্ত ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৬ টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বাছাইপর্ব থেকেই চারটি জয় এসেছে। বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add