for Add

ভারতকে হারানোর টোটকা দিলেন মিয়াঁদাদ

আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে কখনই জিততে পারেনি পাকিস্তান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস বদলে দেয়ার স্বপ্নে বিভোর পাকিস্তান। এমন অবস্থায় ম্যাচ জয়ের বিভিন্ন টোটকা দিয়ে পাকিস্তানকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এবার এগিয়ে এলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ।

মিঁয়াদাদ বলেন, ভারতের বিপক্ষে এবার জয়ের ভাল সুযোগ রয়েছে পাকিস্তানের। এজন্য চাপমুক্ত থেকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে বাবর আজমের দলকে। দলের প্রত্যেক খেলোয়াড়কে নিজ-নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

আইসিসির ইভেন্টে ভারতের বিপক্ষে জয়, পাকিস্তানের কাছে এখনো সোনার হরিণ। কারণ আইসিসির ইভেন্টে ভারতের বিপক্ষে কোন জয় নেই পাকিস্তানের। ১২ ম্যাচ খেলে, সবগুলোতেই জয়হীন। তাই ভারতের বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো দেখা হচ্ছে দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। আর এ ম্যাচেই ভারতকে হারানেরা টোটকা দিলেন মিয়াদাঁদ।

জিও টিভিকে মিয়াদাঁদ বলেন, ‘টুর্নামেন্টে মোমেন্টাম পেতে পাকিস্তানের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। তারা শক্তিশালী দল এবং বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড় আছে তাদের। কিন্তু আমরা যদি ভয়ডরহীন ও চাপমুক্ত হয়ে ক্রিকেট খেলতে পারি এবং প্রত্যেকে নিজের কাজটা ঠিকভাবে করে, তাহলে ভারতকে হারাতে পারি।’

এক-দু’জন নয়, টুর্নামেন্টে ভাল করতে হলে দলগত পারফরমেন্স প্রয়োজন বলে মনে করেন মিয়াদাঁদ। তাই সকলেই জ্বলে উঠার আহ্বান তার, ‘অনেকের মতে টি-টোয়েন্টি ফরম্যাটে একজন বা দু’জন খেলোয়াড় ম্যাচ জেতাতে পারে, কিন্তু আমি মনে করি, এ ফরম্যাটে দলকে জেতাতে সকলেরই কোন না কোনভাবে অবদান রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘এই ফরম্যাটে ২০ রানেরও একটা ছোট ইনিংস, রান আউট বা ভাল একটি ওভার ম্যাচ জেতাতে পারে। তাই প্রত্যেককে ম্যাচে অবদান রাখতে হবে।’

২৪ অক্টোবর এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। তার আগে অফিসিয়াল দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকিস্তান। ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ২০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ পাকিস্তানের।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add