for Add

টাইগারদের করোনা পরীক্ষা শেষ, কাল দেশ ছাড়ছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল ওমানের উদ্দেশে দেশ ত্যাগের আগে আজ শনিবার বাধ্যতামূলক করোনা পরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

সংযুক্ত আরব আমিরাতে (সংযুক্ত আরব আমিরাতে) চলমান আইপিএল খেলছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাই নমুনা দেয়ার কোন সুযোগ ছিল না তাদের। তবে যেহেতু আইপিল জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে তারা আছেন, তাই সরাসরি মাস্কাটে দলের সাথে যোগ দিতে পারবেন সাকিব-ফিজ।

কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিশ্বকাপের ১৪ দিন আগে ওমান যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদের দল। এ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘যেহেতু আগামীকাল ওমানের জন্য দেশ ত্যাগ করবে দল, তাই আজ কোভিড-১৯ পরীক্ষা করেছে তারা।’

রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের ফ্লাইটে উঠবেন মাহমুদুল্লাহর দল। সোমবার ওমানে পৌঁছানোর পর এক দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে তারা। ৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু হবে।

এক টানা চার দিনের অনুশীলনের পর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও একদিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে তারা। ১১ অক্টোবর থেকে পুনরায় অনুশীলন শুরু করবে তারা।

সংযুক্ত আরব আমিরাতে, ১২ এবং ১৪ অক্টোবর আইসিসি আয়োজিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৫ অক্টোবর ওমানে ফিরবে বাংলাদেশ। সেখান থেকেই বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে তারা। সেখানে অবশ্য ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না। সুপার-১২তে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ডে লড়তে হবে বাংলাদেশকে।

বাছাইপর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড-যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল।

প্রথম রাউন্ড থেকে সুপার ১২তে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ড-আফগানিস্তান ও বাছাইপর্বের অন্য একটি দলের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরে এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে জিতেছিল বাংলাদেশ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। এখন পর্যন্ত এটিই টাইগারদের একমাত্র জয়।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add