for Add

ওমানে প্রস্তুতি ম্যাচ খেলবে না বাংলাদেশ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওমানে অনুশীলন ম্যাচ খেলবে না বলে সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জৈব-সুরক্ষা বলয় এবং দুবাইতে ছয় দিনের কোয়ারেন্টাইনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওমান থেকে আসা ব্যক্তিদের দুবাইতে বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিসিবির এক কর্মকর্তা জানান, ওমান ‘এ’ দলের বিপক্ষে অনুশীলন খেলার জন্য ওমানের সাথে আলোচনা করেছিল করছে বাংলাদেশ। কিন্তু কোয়ারেন্টাইনের ইস্যুর কারণে শেষ মুহূর্তে আলোচনা বন্ধ হয়ে যায়।

বিশ্বকাপের আগে ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি আয়োজিত দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দু’টি ম্যাচই বিশ্বকাপের আগে বাংলাদেশের অনুশীলন লড়াই হবে।

কিন্তু জৈব-সুরক্ষা পরিবেশে ওমানের মাস্কাটে অনুশীলন ক্যাম্প রয়েছে বাংলাদেশ দলের। বিশ্বকাপের জন্য ৩ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা।
প্রথমে ওমানের উদ্দেশে রওনা হবে টাইগাররা। সেখানে একটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত বিশ্বকাপের জন্য দু’টি অনুশীলন ম্যাচ খেলতে দুবাই যাবে মাহমুদুল্লাহ রিয়াদরা।

প্রস্তুতি ম্যাচ শেষে আবারো ওমানে ফিরবে বাংলাদেশ। সেখানে বাছাইপর্বের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউগিনি।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বাছাইপর্ব পেরোতে সক্ষম হলে মূল পর্ব বা সুপার টুয়েলভ-এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরের মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। এখন পর্যন্ত এটিই টাইগারদের একমাত্র জয়।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add