for Add

যে কারণে হতাশ টম লাথাম

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েও নিরাপত্তা শঙ্কায় সিরিজ শুরুর আগ মুর্হূতে সফর বাতিল করতে হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। তিনি জানান, এটি ঐতিহাসিক সিরিজ ছিল। তবে এটি খেলতে না পারাটা হতাশার।
সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। ওই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা। এরপর নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে আর সিরিজ খেলেনি নিউজিল্যান্ড। কারণ ২০০৯ সালে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গী হামলার কারণে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে পড়ে।

তবে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হওয়ায় পাকিস্তান সফরে যাবার সবুজ সংকেত পায় নিউজিল্যান্ড। সেই সুবাদে চলমান মাসে পাকিস্তান সফরে গিয়েছিল দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল। কিন্তু সিরিজ শুরুর আগে ই-মেইল বার্তায় হুমকি পাওয়ায় সফর বাতিল করতে বাধ্য হয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের প্রধান নির্বাহি ডেভিড হোয়াইট বলেছিলেন, ‘সিরিজ শুরুর আগে হঠাৎ করেই সবকিছু বদলে গেছে। পরামর্শ বদলে গেছে, হুমকির মাত্রা বদলে গেছে। তাই বাধ্য হয়ে আমরা সফর বাতিলের সিদ্বান্ত নিয়েছি।’

তবে দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে খেলতে না পারার হতাশা এই সফরে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম। তিনি বলেন, ‘আমরা সবাই খুব রোমাঞ্চিত ছিলাম। ১৮ বছর পর সেখানে খেলতে যাওয়া নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত ছিল। এই সফরের অংশ হওয়া ছিল বিশেষ কিছু। কিন্তু আমরা সিরিজের অংশ হতে পারলাম না, এটি হতাশার। এই সফর নিয়ে দারুণ কাজ করেছে পাকিস্তান। তারা আমাদের হোটেলে নিরাপদে রেখেছিল এবং আমাদের জন্য তাদের ধন্যবাদ দিতেই হবে।’

শুধুমাত্র নিউজিল্যান্ডের জন্যই নয়, পাকিস্তানের জন্যও এটি হতাশার বলে জানান লাথাম। তিনি বলেন, ‘সিরিজ বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই আমাদের মত তারাও হতাশ। পিসিবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থও হয়েছে। এই সিরিজ নিয়ে তারা রোমাঞ্চিত ছিল। ম্যাচের আগের দিন পাকিস্তান অধিনায়ক বাবর আজম সাথে ক্যাপ্টেন্স রাউন্ড করার সময় আমার মনে আছে, নিজ দেশে আমাদের পেয়ে তার দল কতটা খুশি।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add