for Add

নেইমারকে নিয়ে অলিম্পিকে যেতে চান ব্রাজিল কোচ

ব্রাজিল অলিম্পিক ফুটবল দলের কোচ আন্দ্রে জার্দিনের চাওয়া- সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। সেকারণে আসন্ন টোকিও অলিম্পিকে নেইমারকে খেলাতে আগ্রহী তিনি। তবে তার জানা আছে, ফরাসি ক্লাব পিএসজির এই ফরোয়ার্ডকে দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হবে ভীষণ জটিল ও কঠিন।

টোকিও অলিম্পিকে একই গ্রুপে পড়েছে ২০১৬ রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি। গতবার ছয় দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোনার পদক জেতে ব্রাজিল। নেইমার রেখেছিলেন সেলসাওদের অপ্রতিরোধ্য যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা। টাইব্রেকারে গড়ানো ফাইনালে জয়সূচক স্পট-কিকটি নিয়েছিলেন তিনি।

শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমের কাছে সাক্ষাৎকারে জার্দিনে বলেছেন, ‘যেহেতু আমরা সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে (অলিম্পিকে) যেতে চাই, সেহেতু আমাদের সেরা খেলোয়াড় নেইমারকেও খেলাতে চাই।’

নেইমারের এবারের অলিম্পিকে অংশ নেওয়া নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর। ফিফা আয়োজিত প্রতিযোগিতা ছাড়া অন্য কোনো প্রতিযোগিতার জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য নয় তার ক্লাব পিএসজি। তাদের অনুমতি না পেলে ২৯ বছর বয়সী এই তারকার খেলতে পারবেন না।

তাছাড়া, আগামী ১৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকা। সূচি অনুসারে, এর দশ দিন পর থেকে শুরু হবে অলিম্পিকের ফুটবল ইভেন্ট। এটা শেষ হবে ৮ অগাস্ট। ততদিনে আবার চালু হয়ে যাবে ফরাসি লিগ ওয়ান। টানা খেলার ধকল ও সূচি জটিলতা বিবেচনায় নিলে নেইমারকে অলিম্পিকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

অলিম্পিকে ছেলেদের ফুটবলে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নেবে। ‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানির বাকি দুই প্রতিপক্ষ আইভরিকোস্ট ও সৌদি আরব।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add