for Add

আবাহনীর পছন্দ মালদ্বীপই

আবাহনী ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন মালদ্বীপ ঈগলসের বিপক্ষে তাদের প্রিয় দল এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড-২ এর ম্যাচটি কোথায় খেলবে। ম্যাচটির আয়োজক ছিল আবাহনী, হওয়ার কথা ছিল ঢাকায় ১৪ এপ্রিল।

দেশে লকডাউন ঘোষণা হওয়ায় এএফসি নিরপেক্ষ ভেন্যু খুঁজতে বলেছিল আবাহনীকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা ২১ এপ্রিল নেপালে ম্যাচটি খেলার সব বন্দোবস্তও করে ফেলেছিল। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা আসায় সে পরিকল্পনা বাদ দিতে হয়।

এর মধ্যে এএফসি, বাফুফে ও আবাহনীর ত্রিপক্ষীয় ভার্চুয়াল সভাও হয়েছে ম্যাচটি নিয়ে। তবে কোনো সমাধান আসেনি। সেখানে মূলত তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছিল। নেপালে খেলতে না পারলে ভারতে গিয়ে ম্যাচটি খেলতে পারে আবাহনী ও ঈগলস। জয়ী দলটি থেকে যাবে ব্যাঙ্গালুরু এএফসির বিপক্ষে প্লেঅফ রাউন্ড খেলতে। আর শেষ অপশন গ্রুপপর্বের আগে মালদ্বীপে ম্যাচ আয়োজন।

দ্বিতীয় দফা লকডাউন ও আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা বাড়ার পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে চিঠি দিয়েছিল এএফসিকে। জবাবে এএফসি ২৩ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে আবাহনীকে ম্যাচটি নিয়ে তাদের পরিকল্পনার কথা জানাতে বলেছে।

প্রশ্ন হলো কী করবে আবাহনী? কী পরিকল্পনা দেবে এএফসিকে? আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুরও জানা নেই এ প্রশ্নের উত্তর, ‘বুঝতে পারছি না আমরা কী পরিকল্পনা দেবো। লকডাউন উঠে যাবে কি না, আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে কি না তা তো নিশ্চিত নয়। তাহলে আমরা কিভাবে ভারতে খেলতে যাব। ফ্লাইট বন্ধ, ভিসা বন্ধ। আমাদের ভারতের ক্লাব ব্যাঙ্গালুরুর সঙ্গেও আলোচনা করতে বলেছে এএফসি। ব্যাঙ্গালুরু তো হোস্ট, তাদের বলব ভিসার ব্যবস্থা করে দাও।’

ভারতে গিয়ে খেলে আবাহনী দুই ম্যাচ জিতলে আবার যেতে হবে মালদ্বীপে, গ্রুপপর্ব খেলতে। তার চেয়ে আবাহনী ও ব্যাঙ্গালরুকে মালদ্বীপে নিয়ে যাওয়াই তো ভালো, তাই না?

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add