for Add

পর্দা নামল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের

আজ শনিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে নিভে গেল মশাল। বাংলাদেশ আনসারের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামল দশদিন ধরে চলা বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। ফলে ৩১ ডিসিপ্লিনে অংশ নেয়া প্রায় আট হাজার ক্রীড়াবিদের মহামিলন ভাঙ্গল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সমাপনী অনুষ্ঠানের ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

চলমান করোনা মহামারির জন্য সমাপনী অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। মাঠে দর্শক প্রবেশ নিষেধ ছিল। কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল না। মাঠে স্থাপিত দু’টি বড় জায়ান্ট স্ত্রিনে দেখানো হয় অতিথিদের বক্তব্যের ভিজুয়াল।

বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেট উন্মুক্ত করা হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীত বেজে উঠে। মাঠে স্থাপিত দু’টি জায়ান্ট স্ক্রিন্টে ভেসে উঠে লাল সবুজের পতাকা।

জাতীয় সংগীতের পরপরই শুরু হয় অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য। ৬টা ৫৫ মিনিটে গেমস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জ্ঞাপন করে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সন্ধ্যা ৭টা ৩ মিনিটে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

৭টা ১৩ মিনিট থেকে ৭টা ৩৪ মিনিট পর্যন্ত জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় ৩১ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পর্যন্ত মশাল যাত্রার চিত্র, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী বক্তব্য এবং গত ৯ দিনে ৩১টি ডিসিপ্লনে গেমসে অংশ নেয়া ক্রীড়াবিদদের ক্রীড়শৈলীর বিভিন্ন খন্ডচিত্র। ৭টা ৩৪ মিনিটে শুরু হয় লেজার শো। সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে অনুষ্ঠিত পায়রোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চিত্রপট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর পরিবার ও প্রধানমন্ত্রীর ছবি।

সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে বিউগলে করুন সুর বেজে বেজে উঠে। নিভে যায় মশাল।আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠে আকাশ। সমাপ্তি ঘটে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। উল্লেখ্য ১ এপ্রিল সন্ধ্যা সাতটা ৪১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করেছিলেন।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add