for Add

কাঙ্খিত জয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস

ওয়ালটন ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে কাঙ্খিত জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে তারকা সমৃদ্ধ বসুন্ধরা কিংস। আজ রোববার তারা ২-০ গোলে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।

মাঠে বল গড়ানোর মাত্র ১০ মিনিটেই মধ্যেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস লিড পেয়ে যায়। রাউল অস্কারের দুর্দান্ত গোলেই পিছিয়ে পড়ে শেখ জামাল।  ব্রাজিলিয়ান জোনাথনের ক্রস থেকে বল পেয়ে আর্জেন্টাইন রাউল অস্কার এ গোল করেন। এর পর উভয় দলই প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে। কিন্তু কেউই এ অর্ধে আর গোলের দেখা পায়নি। তবে বেশ কয়েকটি সম্ভাব্য গোলের উৎস হাতছাড়া করে বসুন্ধরা।

দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস গোল আদায়ে শেখ জামালের বিপদসীমানায় বারবার হানা দিলেও ব্যবধান বাড়াতে পারছিল না। একের পর এক তারা সহজ সুযোগগুলো নষ্ট করছিল। কিন্তু পাল্টা আক্রমণে শেষ জামাল ম্যাচে ফেরার চেষ্টা করলেও তাদের আক্রমণগুলো ততটা জোরালো ছিল না। তবে ৮৯ মিনিটে ব্রাজিলের রবসন সিলভারের ফ্রি-কিক থেকে বসুন্ধরা কিংস ব্যবধান দ্বিগুণ করে। ফলে ২-০ গোলের জয় নিয়েই তারা মাঠ ছাড়ে।

এ জয়ের ফলে বসুন্ধরা কিংস আগামী ৭ জানুয়ারি সেমিফাইনালে মোকাবিলা করবে। তবে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। আগামীকাল সোমবার ৪ জানুয়ারি চতুর্থ কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী লিমিটেড ও উত্তর বারিধারা ক্লাবের মধ্যেকার বিজয়ী দলের সাথেই তারা ফাইনালে ওঠার লড়াইয়ে অবর্তীণ হবে।

আজ  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা-জামাল ম্যাচে কাগজ-কলমে ক্রীড়াপ্রেমীরা বসুন্ধরাকেই এগিয়ে রেখেছিলেন। দলটি কাঙ্খিত জয় পেলেও সমর্থকদের মন ভরাতে পারেনি। এ ম্যাচে অন্তত বসুন্ধরা হাফ ডজন গোলে জয় পেলেও অবাক হবার কিছু ছিল না। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়রা সম্ভব্য গোলের সুযোগগুলো হাতছাড়া করায় বড় জয় নিয়ে ঘরে ফিরতে পারেনি বসুন্ধরা।

উল্লেখ্য গ্রুপ সি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গ্রুপ পর্বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেছিল। অপরদিকে এ গ্রুপ রানার্সআপ শেখ জামাল গ্রুপ পর্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাথে ২-২ গোলে ড্র আর শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের কাছে ২-৩ গোলে পরাজিত হয়েছিল। তবে গোল ব্যবধানের কারণে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল শেখ জামাল।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add