for Add

মৌসুমটা মোটেও ভাল যায়নি : মেসি

এবারের মৌসুমে গ্রীষ্মের সময়টা একেবারেই ভাল যায়নি বলে স্বীকার করেছেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি। একই সাথে তিনি স্বীকার করেছেন তার এ বাজে ফর্ম ক্লাবের ফলাফলের ওপরও প্রভাব ফেলেছে।

আগস্টে আর্জেন্টাইন এ ফরোয়ার্ড বলেছিলেন চুক্তির শর্তানুযায়ী ক্লাব ছাড়ার ক্ষেত্রে তার উপর আর কোনো রিলিড ক্লজ থাকবে না। কিন্তু বার্সেলোনায় পুরো বিষয়টি নাকচ করে দিয়ে তার উপর ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দাবী করে। পুরো বিষয়টি নিয়ে তৎকালীন ক্লাব সভাপাতি জোসেপ মারিয়া বার্তোমেউর সাথে সম্পর্ক বেশ খরাপ হয়ে যায় মেসির। যে কারণে মেয়াদের কিছুটা আগেই সভাপতির পদ ছেড়ে চলে আসতে বাধ্য হন বার্তোমেউ। শেষ পর্যন্ত বার্সেলোনায় থেকে যাবার সিদ্ধান্ত নেয়া ৩৩ বছর বয়সী মেসি স্প্যানিশ টেলিভিশন লা সেক্সটাতে বলেছেন, ‘মৌসুমের শুরুতেই আমি সবকিছু পিছনে ফেলে এসেছি। সত্যি কথা হচ্ছে ক্লাবের সময়টা আমি এ মুহূর্তে উপভোগ করছি। যদি গ্রীষ্মকালীন সময়টা আমার মোটেই ভাল কাটেনি।’

শনিবার ভ্যালেন্সিয়ার সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে বার্সার হয়ে প্রথম গোলটি করে মেসি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ৬৪৩ গোলের ক্লাব রেকর্ড স্পর্শ করেছেন। এবারের মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে ১৭ ম্যাচে এটি মেসির নবম গোল। বর্তমানে লা লিগা টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কাতালান জায়ান্টরা।

এবারের মৌসুমের শেষে মেসির সাথে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাবার পর ফ্রি এজেন্টে পরিনত হবে আর্জেন্টাইন এ সুপারস্টার। আগামী ১ জানুয়ারি থেকেই তিনি অন্য ক্লাবের সাথে আলোচনা শুরু করতে পারবেন।

বার্সেলোনার অন্তবর্তীকালীণ সভাপতি কার্লোস টাসকুয়েটস আগামী মাসে সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত ক্লাবের সর্বোচ্চ পদে আসীন থাকবেন। অক্টোবরে বার্তোমেউর পদত্যাগের পর তাকে ক্লাবের দায়িত্ব দেয়া হয়। এর আগেও টাসকুয়েটস স্পষ্টভাবেই বলেছিলেন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেই মেসিকে ছেড়ে দেয়া উচিৎ ছিল।

করোনাভাইরাসের কারণে ক্লাবের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে নভেম্বরেই খেলোয়াড়দের কাছ থেকে বেতন কেটে নেয়া হয়। এ কারণে ২৬ বারের লা লিগা চ্যাম্পিয়ন ক্লাবটি প্রায় ১২২ মিলিয়ন ইউরো বাঁচাতে পেরেছে।বাসস

সব কিছুকে পিছনে ফেলে নতুন মৌসুম শুরু করা মেসি অবশ্য শীতকালীন বিরতির পর সময়টা আরো ভালভাবে উপভোগ করতে চান। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘এ মুহূর্তে আমি বেশ ভাল অনুভব করছি এবং প্রতিযোগিতায় ফিরে আসার ব্যাপারে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত আছি। আমি জানি অনেক দিক থেকেই ক্লাব বেশ কঠিন পরিস্থিতি মুখে আছে। যা কিনা মাঠ এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বার্সাকে ঘিড়ে সবকিছুই এখন এক কঠিন সময়ের মুখোমুখি। তবে আমি নিশ্চিত সকলে মিলে এ কঠিন সময়ে আমরা অবশ্যই ক্লাবকে বাঁচাতে পারবো।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add