for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার, ১৯:০৫:০৫

তামিম ইকবালের ফরচুন বরিশালকে এলিমিনেটর ম্যাচে ৯ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টিকে রইলো মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। এ জয়ে দলটি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জায়গা করে নিয়েছে।
হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করে।
জবাবে ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৪১ রান করে বরিশাল। ফলে এলিমিনেটর ম্যাচে ঢাকা ৯ রানে জয় লাভ করে। ম্যাচ সেরা হয়েছেন ঢাকার ইয়াসির।
সংক্ষিপ্ত স্কোর :
বেক্সিমকো ঢাকা : ১৫০/৮, ২০ ওভার (ইয়াসির ৫৪, মুশফিক ৪৩, মেহেদি ২/২৩)।
ফরচুন বরিশাল : ১৪১/৯, ২০ ওভার (আফিফ ৫৫, তামিম ২২, মুক্তার ৩/১৮)।
ফল : বেক্সিমকো ঢাকা ৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : ইয়াসির আলি (বেক্সিমকো ঢাকা)।
For add
For add
For add
For add
for Add