for Add

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, রোনাল্ডো ও লিওয়ানদোস্কি

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বার্সেলোনার লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের রবার্ট লিওয়ানদোস্কি।

এদিকে সেরা গোলরক্ষকের তালিকায় মনোনীত হয়েছে লিভারপুলের এ্যালিসন বেকার, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার ও এ্যাথলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক।

সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক, লিভারপুলের জার্গেন ক্লপ ও লিড ইউনাইটেডের মার্সেলো বিয়েসলা।

শুক্রবার ২০২০ সালের বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

নারীদের বিভাগে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ, চেলসি ফরোয়ার্ড পার্নিল হার্ডার ও লিঁও ডিফেন্ডার ওয়েন্ডি রেনার্ড।

১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ফিফা বর্ষসেরা খেলোয়াড় ও ব্যালন ডি অ’র আলাদাভাবে প্রদান করা হতো। এরপর দুটি এ্যাওয়ার্ড এক সাথে করে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে একটি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়। ২০১৬ সালে আবারো ফিফা বর্ষসেরার পুরস্কার নতুন ভাবে চালু করা হয়েছে।

লিওয়ানদোস্কির মৌসুমে সর্বোচ্চ ৫৫ গোলের সুবাদে বায়ার্ন ২০১৯-২০ মৌসুমে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়। যদিও কোভিড-১৯ মহামারীর কারণে ব্যালন ডি’অর বাতিল হয়ে যাওয়ায় বেশ হতাশা প্রকাশ করেছেন এ পোলিশ তারকা। কিন্তু প্রথমবারের মতো রোনাল্ডো ও মেসিকে টপকে এবার ফিফা বর্ষসেরার পুরস্কার জয়ের দৌঁড়ে বেশ খানিকটা এগিয়ে আছেন লিও। গতবছর মেসি এ পুরস্কার লাভ করেছিলেন, রোনাল্ডো জিতেছেন দুইবার।

গত মৌসুমে সিরি-এ শিরোপা জয়ী জুভেন্টাসের হয়ে রোনাল্ডো করেছেন ৩১ গোল। অন্যদিকে লা লিগায় মেসির রয়েছে ২৫টি গোল। বুন্দেসলিগায় ৩৪ গোল করে লিওয়ানদোস্কি ইউরোপীয়ান গোল্ডেন বুটের তালিকায় দ্বিতীয় হয়েছেন।

নারী বিভাগে ব্রোঞ্জ ও রেনার্ড চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী লিঁও দলের সদস্য ছিলেন। আগের মৌসুমে হার্ডার খেলেছেন উল্ফসবার্গে। এ বিভাগে সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিঁওর সারাহ বুহাডি, পিএসজির ক্রিস্টিয়ান এন্ডলার ও শিকাগো রেড স্টারের আলিসা নেহার।

সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিঁওর জিন-লুক ভাসেয়ার, চেলসির এমা হায়েস ও নেদারল্যান্ডের সারিনা উইয়েগমান।

আগামী ১৭ ডিসেম্বর ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ফিফার সদর দপ্তর জুরিখে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add