for Add

নক আউট পর্বে মাদ্রিদ, ইন্টারের বিদায়

চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখকে ২-০ গোলে পরাজিত করে বি গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গ্রুপের আরেক ম্যাচে সান সিরোতে শাখতার দোনেৎস্কের সাথে গোল শূন্য ড্র করে টানা তৃতীয় মৌসুমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।

রিয়ালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে জার্মান ক্লাব মনচেনগ্লাডবাখও।

অথচ ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টিফানোতে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবার শঙ্কা নিয়ে ম্যাচ শুরু করেছিল মাদ্রিদ। এ ম্যাচে জিততে না পারলে প্রথমবারের মত ১৩বারের চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে নেমে যেতে হতো। কিন্তু শেষ পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে গ্ল্যাডবাখের থেকে এগিয়ে নক আউট পর্বে গেল জিনেদিন জিদানের দল।

ম্যাচ শুরুর আগে টানেলে খেলোয়াড়দের সাথে দেখা করেছেন মাদ্রিদ সভাপাতি ফ্লোরেনতিনো পেরেজ। তার এ উপস্থিতি খেলোয়াড়দের দারুণভাবে উজ্জীবিত করেছে। এ পর্যন্ত মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জিদান শিষ্যরা নিজেদের সেরা পারফরমেন্সই সভাপতিকে উপহার দিয়েছেন।

ম্যাচ শেষে বেনজেমা বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ একটি ম্যাচ ছিল। এখানে প্রতিটি ম্যাচই ফাইনাল এবং আমি মনে করি আজ আমরা যেভাবে খেলেছি সেটাই যদি প্রতি ম্যাচে ধরে রাখতে পারি তবে কোনো প্রতিপক্ষই আমাদের কিছু করতে পারবে না। ম্যাচটি খুবই কঠিন ছিল। আমাদের শুরুটা ভাল হয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা প্রমান করতে পেয়েছি আমরাই সেরা।’

মেকশিফট রাইট-ব্যাক লুকাস ভাসকুয়েজের কার্লিং ক্রসে ৯ মিনিটে বেনজেমার দুর্দান্ত হেডে এগিয়ে যায় মাদ্রিদ। প্রথম থেকে আধিপত্য ধরে রাখা মাদ্রিদের রক্ষণভাগও কাল দারুণ সরব ছিল। গ্ল্যাডবাখ ফরোয়ার্ড আলেসানে প্লি সেই রক্ষনভাগ ভেঙ্গে এগিয়ে গেলেও গোলবারে থিবাট কুর্তোয়া কোন বিপদ হতে দেননি। ৩১ মিনিটে রডরিগোর ক্রসে বেনজেমা তার প্রথম গোলের মতই অভিন্ন এক হেডে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন।

বিরতির পরও মাদ্রিদের আধিপত্য বজায় ছিল। সপ্তাহের শেষে লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বির আগে নিজেদের আত্মবিশ্বাসটাও এর মাধ্যমে বাড়িয়ে নিয়েছে গ্যালাকটিকোরা।

ইনজুরি কাটিয়ে দলে ফেরা মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসর হেড দুর্দান্ত গতিতে সেভ করেন সোমার। ফিরতি বলে বেনজেমার শট ক্রসবারে লেগে ফেরত আসে। ভাসকুয়েজ পোস্টে খুব কাছে থেকে গোলের সুযোগ নষ্ট করেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add