for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ নভেম্বর ২০২০, বুধবার, ২২:০৩:৪৩

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার অনুশীলনের সময় জাতীয় দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মন বলেন, ‘নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা ৯০ভাগ প্রস্তুত। ইতোমধ্যেই সবার ফিটনেসের উন্নতি ঘটেছে। এমন কী মানসিকভাবেও উন্নতি এসেছে। ম্যাচে যদি আমরা নিজেদের শতভাগ সামর্থ্য দিয়ে খেলতে পারি তাহলে বাকী ১০ ভাগের ঘাটতি পুষিয়ে দিতে পারব। তবে আশা করছি আমরা নিজেদের শতভাগ দিয়ে ভাল ফুটবল উপহার দিতে পারব।’
এদিকে নেপালও পূর্ণশক্তির দল নিয়ে ঢাকা আসতে পারেনি। তাদের শীর্ষ সারির চার ফুটবলারই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। এমন পরিস্থিতিতে তপু মনে করেন নেপালের তুলনায় বাংলাদেশের সুযোগ বেশি থাকবে। কারণ তারা সেরা ৫ খেলোয়াড়ের চারজনকেই রেখে এসেছে। এক্ষেত্রে পূর্ণশক্তির বাংলাদেশ একত্রে অনুশীলনের সুযোগ পেয়েছে।
তপুর আশা ম্যাচে নেপালের চেয়ে অনেক ভাল পারফরম্যান্স দেখাতে সক্ষম হবে বাংলাদেশ। নিজেদের ভালটা দিয়ে ফল পাবার জন্য সতীর্থরাও মুখিয়ে আছে বলে জানালেন। বাসস।
উল্লেখ্য ১৩ নভেম্বর ও ১৭ নভেম্বর সিরিজের এ দুটি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই সিডিউল অনুযায়ী বিকেল ৫টায় মাঠে গড়াবে।
For add
For add
For add
For add
for Add