for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ২২:৩২:১৯

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সীমিত সংখ্যক দর্শক উপস্থিতির কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবি চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
এমন কী এ জন্য ৫টি কর্পোরেট দলও চুড়ান্ত করেছে বোর্ড। দলগুলো হচ্ছে- বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।
For add
For add
For add
For add
for Add