for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ নভেম্বর ২০২০, শুক্রবার, ১:৫২:৪২

স্বাগতিক বাংলাদেশের সাথে দুটি ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলতে নেপাল এখন ঢাকায়।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর এ দুটি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচ দুটি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারও খেলার ধারাবিরণী দেবে। বিটিভির পাশপাশি ম্যাচ সম্প্রচারের জন্য চারটি বেসরকারী টেলিভিশনও আগ্রহ প্রকাশ করেছে।
তবে নেপাল দলকে অনুশীলন শুরুর আগে চারদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর ফলে তারা ১০ নভেম্বর থেকে অনুশীলন শুরু করতে পারবে।
উল্লেখ্য ৫ নভেম্বর বেলা সাড়ে ১২টায় বিশেষ চাটার্ড ফ্লাইটে করে ৩৫ সদস্যের নেপাল জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছায়।
For add
For add
For add
For add
for Add