for Add

হংকংয়ের সাথে জয় পেলেও শ্রীলঙ্কার সাথে ড্র

এশিয়ান নেশন্স কাপ অনলাইন টুর্নামেন্টের উদ্বোধনীদিনে বাংলাদেশ জাতীয় মহিলা দাবা দল দিনটিকে নিজেদের করে নিতে পারেনি। প্রথম রাউন্ডে অত্যন্ত দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের সাথে সহজে জয় পেলেও তৃতীয় রাউন্ডে অপেক্ষাকৃত অপর দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারেনি। কোনোরকমে ড্র করে বোর্ড ছেড়েছে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য শক্তিশালী ইন্দোনেশিয়ার কাছে হেরে যায়। এর ফলে ৩ ম্যাচে বাংলাদেশ ৩ পয়েন্ট নিয়ে ৪ দেশের সাথে তৃতীয় স্থানে রয়েছে।

চেস.কম অনলাইন প্লাটফর্মে আজ প্রথম রাউন্ডে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে হংকংকে পরাজিত করে। আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম যথাক্রমে হংকংয়ের ফেং ইউনিস, মহিলা ক্যান্ডিডেটমাস্টার লি জয় চিং, হোয়াং ইয়েন তুং ও চিয়েং হোই ইয়াও এশলেকে পরাজিত করেন।

দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ১.৫-২.৫ পয়েন্টে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায়। আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সুকান্দার আইরিন কারিশমাকে পরাজিত করেন। মহিলা ফিদেমাস্টার নোশিন আন্তর্জাতিক মহিলা মাস্টার কেরেনজা দিতার সাথে ড্র করেন। কিন্তু আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা যথাক্রমে আন্তর্জাতিক মাস্টার আওলিয়া মাদিনা ওয়ারদা ও আন্তর্জাতিক মহিলা মাস্টার সিহিতে চেলসাই মনিকা ইগনেসিয়াসের কাছে হেরে যান।

তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে শ্রীলঙ্কারর সাথে ড্র করে। আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা যথাক্রমে শ্রীলঙ্কার ফার্নান্দো নেথমি ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার থারুসি নিকলেসাকে পরাজিত করেন। মহিলা ফিদেমাস্টার নাজারানা খান ইভা ও মহিলা ফিদেমাস্টার নোশিন যথাক্রমে শ্রীলঙ্কার সান্দিপানি থারুসি ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানাসিংঙ্গের কাছে হেরে যান।

উল্লেখ্য এশিয়ান দাবা ফেডারেশনের আয়োজনে ৩১টি দেশ মহিলা বিভগে অংশ নিচ্ছে। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে শীর্ষ ৮টি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। এর পর সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২ হতে ওপেন বিভাগের এবং ১৭ অক্টোবর একই সময়ে মহিলা বিভাগের চতুর্থ হতে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add