for Add

ব্যর্থ অধিনায়ক কোহলি : গম্ভীর

ব্যাটসম্যান হিসেবে অসাধারণ, কিন্ত অধিনায়ক হিসেবে পুরোপুরি ব্যর্থ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এমন মন্তব্যই করলেন টিম ইন্ডিয়ার সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

ভারতের একটি টিভি অনুষ্ঠানে ব্যাটসম্যান কোহলির প্রশংসা করলেও অধিনায়ক কোহলির সমালোচনা করেন গম্ভীর।

তিনি বলেন, ‘ক্রিকেট একই সাথে দলীয় ও ব্যক্তিগত পারফরমেন্সের খেলা। একাই ম্যাচ শেষ করে দেয়ার ক্ষমতা রাখে কোনো কোনো খেলোয়াড়। যেমনটা বহুবার করেছেন কোহলি। নিজের একার পারফরমেন্স দিয়ে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। এখন পর্যন্ত অনেক রানও করেছেন কোহলি। যেমন ব্রায়ান লারা, জক ক্যালিসও প্রচুর রান করেছেন।

কিন্ত তাদের বড় কোনো শিরোপা নেই। ঠিক তেমনি এখন পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে অনেক অর্জন করলেও অধিনায়ক হিসেবে কোহলির কোনো অর্জন নেই। কিন্ত অনেক বড় ট্রফি জেতার জন্য সেরা সুযোগ ছিলো তার।

কোহলির হাতে তেমন খেলোয়াড়ও ছিলো। তাই আমার কাছে মনে হয় বড় ট্রফি না জিতলে ক্রিকেট ক্যারিয়ার পূর্ণতা পায় না। কোহলির ক্যারিয়ারও এখনো পূর্ণতা পায়নি।’

২০১৭ সালে কোহলির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিলো ভারত। কিন্ত শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরেছিলো টিম ইন্ডিয়া।

গেল বছর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে চলছিলো ভারত। দাপট দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হয়ে সেমিফাইনালে উঠে ভারত। কিন্ত শেষ চারে মুখ থুবড়ে পড়ে ভারতের।
নিউজিল্যান্ডের কাছে সেমির ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। ফলে সেবারও কোহলির হাতে আইসিসির ট্রফি উঠতে পারেনি।

তাই গম্ভীরের অনুরোধ দলের সতীর্থদের শক্তি ও দুর্বলতা বুঝতে হবে কোহলিকে। সতীর্থদের কোহলির সেভাবেই ব্যবহার করা উচিত বলে মনে করেন তিনি। কোহলি বাকিদের থেকে আলাদা। তার মতো দক্ষতা অনেকেরই নেই। তাই সতীর্থদের সর্ম্পকে বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ গুণ।

নিজের সঙ্গে সতীর্থদের তুলনা করলে চলবে না। কারণ প্রত্যেক ব্যক্তিই আলাদা। সবারই নিজস্ব সুবিধা-অসুবিধা, শক্তি-দুর্বলতা রয়েছে। এসব নিয়েই দলের জন্য সেরা সাফল্য অর্জন করতে হবে কোহলিকে।বাসস।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add