for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ২২:১৪:৫৬
ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে নিষিদ্ধ বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত ১০ বোলারের উপর রিভিউ কমিটির দেওয়া ফল প্রকাশ করেছে বিসিবি। যে ফলাফলে তিন জন খেলোয়াড়কে সব ধরণের বোলিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্তসাপেক্ষে অনুমতি পেয়েছেন বাকি বোলাররাও। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা নাঈম ইসলাম জুনিয়র, ব্রাদার্স ইউনিয়নের সঞ্জিত সাহা এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের মইনুল ইসলাম সব ধরণের বল করার অনুমতি পেয়েছেন। বাকিদের মধ্যে স্লোয়ার বল ছাড়া বল করতে পারবেন সিসিএসের সাইফুদ্দিন। এছাড়া প্রাইম দোলেশ্বরের রেজাউল করিম রাজিব আর্ম বল ছাড়া সব ধরণের বোলিং করতে পারবেন।
দশ বোলারের মধ্যে বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে পাঁচ বোলারের। এরা হলেন- মোহামেডানের ফয়সাল হোসেন ডিকেন্স, কলাবাগান ক্রীড়া চক্রের মোঃ শরিফুল্লাহ, লিজেন্ডস অব রুপগঞ্জের আসিফ আহমেদ রাতুল, আবাহনী লিমিটেডের আমিতাভ কুমার নয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুস্তাফিজুর রহমান।তাদের আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বোলিং করার অনুমতি দিয়েছে বিসিবি। এই সময়ের মধ্যে অ্যাকশন ঠিক করতে পারলে পরবর্তীতেও বোলিং করতে পারবেন তারা।
For add
For add
For add
For add
for Add