for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ আগস্ট ২০১৬, রবিবার, ২২:৩৫:২৩
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর ওল্ড ট্রাফোর্ড আর এজবাস্টনে হারতে হয়েছিল পাকিস্তানকে। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কেনিংটন ওভালে ফের জয় দেখলেন মিসবাহরা। সেই সাথে পনেরো বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করলো পাকিস্তান।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫৪২। দ্বিতীয় ইনিংসে সে রান তাড়া করতে গিয়ে গতকালই ৭৪ রানে ৪ উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা। ১২৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে জয়ের জন্য ৪০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ইংল্যান্ড। গত দু’ টেস্টে অনেকটাই নিষ্প্রভ লর্ডসের নায়ক ইয়াসির শাহ আবারও জ্বললেন শেষ টেস্টে এসে, ৭১ রানের বিনিময়ে তাঁর নেয়া ৫ উইকেটই ধ্বসিয়ে দেয় কুকদের ব্যাটিং।
সহজ লক্ষ্যটা বিনা উইকেটের পেরিয়ে যান সামি আসলাম আর আজহার আলী। মঈন আলীর বলটা লং অন দিয়ে বাতাসে ভাসিয়ে সীমানাছাড়া করেই জয়টা তুলে নেন আজহার। ২১৮ রানের অনবদ্য ইনিংসটির জন্য ম্যাচসেরা ইউনুস খান।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩২৮
পাকিস্তান ১ম ইনিংস: ৫৪২
ইংল্যান্ড ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ৮৮/৪) ৭৯.২ ওভারে ২৫৩ (কুক ৭, হেলস ১২, রুট ৩৯, ভিন্স ০, ব্যালান্স ১৭, বেয়ারস্টো ৮১, মইন ৩২, ওকস ৪, ব্রড ৫, ফিন ১৬*, অ্যান্ডারসন ১৭; আমির ০/৬৫, সোহেল ১/৫০, ওয়াহাব ১/৪৮, ইয়াসির ৫/৭১, ইফতেখার ১/১)
পাকিস্তান ২য় ইনিংস: ১৩.১ ওভারে ৪২/০ (সামি ১২*, আজহার ৩০*; ওকস ০/১১, ফিন ০/০, মইন ০/৩০, রুট ১/০)
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী
সিরিজ: ২-২ ড্র
ম্যান অব দ্য ম্যাচ: ইউনুস খান।
ম্যান অব দ্য সিরিজ: মিসবাহ-উল-হক, পাকিস্তান
ম্যান অব দ্য সিরিজ: ক্রিস ওকস, ইংল্যান্ড।
For add
For add
For add
For add
for Add