for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ আগস্ট ২০১৬, রবিবার, ২২:০১:১১
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্ততির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য এই সিরিজে ৭ অক্টোবর শুরু হওয়ার কথা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
এর আাগেই আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট বিসিএল। তবে একটা-দুইটার বেশি ম্যাচ খেলতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশের ওয়ানডে দলে যারা থাকবেন সিরিজের আগে তারা খেলবেন প্রথম রাউন্ড। টেস্ট দলে যারা থাকবেন তারা খেলবেন দুটি করে ম্যাচ। আজ (রবিবার) এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘ওয়ানডে টিমে যারা খেলবে তারা প্রথম ম্যাচটা খেলতে পারবে। সম্ভবত টেস্ট টিমে যারা থাকবে ওরা দ্বিতীয়টাতেও খেলতে পারবে।’
For add
For add
For add
For add
for Add