for Add

ইতিহাস গড়ে সিরিজ শ্রীলঙ্কার

SLম্যাচের ভাগ্য লিখা হয়ে গিয়েছিল আগের দিনই। যখন অস্ট্রেলিয়ার সামনে ৪১৩ রানের টার্গেটে ছুঁড়ে দিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচের বাকি ছিল আরও তিন দিন। অস্ট্রেলিয়া নামক দলের জন্য নিশ্চই তা অসম্ভব কিছু না। কিন্তু ক্রিকেট ইতিহাস তাদের পক্ষে ছিল না। স্টিভেন স্মিথরাও নতুন করে ইতিহাসে কিছু সংযোজন করতে পারেননি। আগের দিনের ৩ উইকেটে ২৫ রান নিয়ে ব্যাট করতে নেমে আজ (শনিবার) তৃতীয় দিনে অল আউট হয়েছে ১৮৩ রানে। ফলে ২২৯ রানের বড় জয় পেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজরা।

গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ে ৩ টেস্টের সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ বছর পর শ্রীলঙ্কার এই সিরিজ জয়। ১৯৯৯ সালে সর্বশেষ এবং এর আগে এরবারই অজিদের সিরিজ হারিয়েছিল লঙ্কানরা।

১৭ বছর আগে দেশের মাটিতে লঙ্কানদের সেই সিরিজ জয়ী দলের সদস্য অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়া ও রমেশ কালুভিথারানা এদিন মাঠে ছিলেন। এই অর্জনের পর উত্তরসূরীদের মাঠেই অভিনন্দিত করেছেন তাঁরা।

পাল্লেকেলে টেস্টে ১০৬ রানে জয়ী শ্রীলঙ্কার গলে ২২৯ রানের জয়ের নায়ক দিলরুয়ান পেরেরা। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। কিন্তু হেরাথের রেকর্ড হ্যাটট্রিকে (সবচেয়ে বেশি বয়সী হিসেবে হ্যাটট্রিক) অনেকটা আড়ালে পড়ে গিয়েছিলেন। তবে এরপর দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ে খেলেন ৬৪ রানের অনবদ্য ইনিংস। পরে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস একাই গুটিয়ে দিয়েছেন তিনেই। টেস্ট ইতিহাসে এই প্রথমবার একই ম্যাচে অর্ধশতক আর ১০ উইকেট নিলেন কোনো লঙ্কান।

আগামী শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দুদলের তৃতীয় ও শেষ টেস্ট। উপমহাদেশে এসে একের পর এক হারের মাঝে ঘোরপাক খাওয়া অস্ট্রেলিয়া কি পারবে ঘুরে দাড়াতে? নাকি প্রথম বারের মত তাদের হোয়াইটওয়াসের লজ্জায় ডুবাবে শ্রীলঙ্কা?

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮১

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৬

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৩৭

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ২৫/৩) ৫০.১ ওভারে ১৮৩ (ওয়ার্নার ৪১, বার্নস ২, লায়ন ০, খাওয়াজা ০, স্মিথ ৩০, ভোজেস ২৮, মার্শ ১৮, নেভিল ২৪, স্টার্ক ২৬, হেইজেলউড ৭, হল্যান্ড ০*; হেরাথ ২/৭৪, দিলরুয়ান ৬/৭০, সান্দাকান ১/৩০, ধনঞ্জয়া ০/২)।

ফল: শ্রীলঙ্কা ২২৯ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-০ তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: দিলরুয়ান পেরেরা

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add