for Add

ভারতকে হতাশায় ডুবালেন চেজ

WIকিংস্টন টেস্টে তখন খাদের কিনারায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় পেস ও স্পিনের সামনে যেন থরথর কাঁপছে ক্যারিবিয়ান গর্ব। কিন্তু হারিয়ে যাওয়া সেই গর্বকেই বুকে ধারণ করে দাঁড়িয়ে গেলেন একজন, যিনি খেলতে নেমেছেন মাত্র দ্বিতীয় টেস্ট। রোস্টন চেজ মহাকাব্যিক অপরাজিত শতকে ভারতের বিপক্ষে দলকে এনে দিলেন অসাধারণ ড্র। যে ড্র আসলে জয়েরই সমান!

চতুর্থ দিন যখন ৪৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল, ভারতকে আবার ব্যাট করাতেই তখন আরও ২৫৬ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের (ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে ১৯৬, ভারত ৯ উইকেটে ৫০০)। আবহাওয়া সহায় না হলে ইনিংস পরাজয়ই তখন মনে হচ্ছিল একমাত্র নিয়তি। তবে আবহাওয়ার সাহায্য লাগেনি, দলের নিয়তি নিজ ব্যাটেই লিখেছেন চেজ।

আগেরদিন ১৫.৫ ওভারেই ৪ উইকেট হারিয়েছিল যে দল, শেষ দিনে তারা ৮৮ ওভারে হারাল মাত্র ২ উইকেট। ১৩৭ রানের অপরাজিত ইনিংসে দলের ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিয়েছেন চেজ। দারুণ দুটি অর্ধশতকে যোগ্য সঙ্গ দিয়েছেন শেন ডাওরিচ ও অধিনায়ক জেসন হোল্ডার।

ভারতের ইনিংসের পাঁচ উইকেটও নিয়েছিলেন চেজ। একই টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নিয়ে এই তালিকায় আছেন কিংবদন্তী ক্যারিবিয় অলরাউন্ডার গ্যারি সোবার্স, ডেনিস অ্যাটকিনসন, কলি স্মিথ। ১৯৬৬ সালে সোবার্সের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই কীর্তি আর কারও নেই।

ক্যারিবীয়দের এই ড্রয়ে চার ম্যাচ টেস্টের সিরিজে ১-০ এ এগিয়ে থাকলো ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৯৬

ভারত ১ম ইনিংস: ৫০০/৯ (ইনিংস ঘোষণা)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ৪৮/৪) (ব্র্যাথওয়েইট ২৩, চন্দ্রিকা ১, ব্রাভো ২০, স্যামুয়েলস ০, ব্ল্যাকউড ৬৩, চেজ ১৩৭*, ডাওরিচ ৭৪, হোল্ডার ৬৪*; ইশান্ত ১/৫৬, শামি ২/৮২, মিশ্র ২/৯০, যাদব ০/৪৪, অশ্বিন ১/১১৪)।

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দা ম্যাচ: রোস্টন চেজ

সিরিজ: ৪ ম্যাচ সিরিজে ভারত ১-০ তে এগিয়ে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add