for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ আগস্ট ২০১৬, বুধবার, ২০:৩৬:০৭
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর বোমা হামলার পর থেকেই পাকিস্তান থেকে এক রকম নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তানে কোন দেশই খেলতে না চাওয়ায় বাধ্য হয়ে আবুধাবি, শারজা ও দুবাই ক্রিকেট মাঠকে হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান। তবে দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের অভিমত আবার আমিরাতে খেলেই দুরাবস্থা পাকিস্তান ক্রিকেটের।
মোহাম্মদ ইউসুফ মনে করেন আরব আমিরাতে খেলার কারনেই পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যাটিং টেকনিকে সমস্যা দেখা দিচ্ছে, ‘ওইসব মাঠের বল নিচু হয়ে আসা পাটা পিচগুলোতে খেলাই আমাদের ক্রিকেট ও খেলোয়াড়দের উপর বিরূপ প্রভাব ফেলেছে। আমরা যদি সেখানে খেলা আয়োজন করা বন্ধ না করি তবে এটা একসময় আমাদের ক্রিকেটকেই ধ্বংস করে ফেলবে।’
এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যেই ভালো মানের ব্যাটসম্যান খুঁজে পাওয়া নিয়ে সংকট সৃষ্টি হতে পারে বলে মনে করেন মোহাম্মদ ইউসুফ, ‘যদি রেকর্ড গড়াই লক্ষ্য হয়, তবে ভাল। কিন্তু, এটা আমাদের ক্রিকেটকে কোনভাবেই উপকার করছে না। এখানে হোম সিরিজের খেলা চালিয়ে গেলে কয়েক বছরের মধ্যেই যেকোন পিচে খেলার মত ক্রিকেটার বের করতে ব্যর্থ হবে।’
For add
For add
For add
For add
for Add