for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ জুলাই ২০১৬, শুক্রবার, ১৭:৩৪:১৬
দলের সঙ্গে যোগ দেওয়ার একদিন পরই মাঠে নেমে পড়তে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এসেক্সের বিপক্ষে নিজের কাউন্টি অভিষেক ম্যাচটিতে ২৩ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। দলকে জয় উপহার দেওয়ার ২৪ ঘন্টা না পেরুতেই আবার মাঠে নামছেন কাটার মাস্টার খ্যাত বোলিং বিস্ময়। আজ (শুক্রবার) রাতে সারের মুখোমুখি হবে মুস্তাফিজের দল সাসেক্স।
এসেক্সের বিপক্ষে ম্যাচের আগে সাসেক্স যে ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশ করেছিল, সেখানে মুস্তাফিজ বলেছেন, প্রতি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামেন তিনি। সারের বিপক্ষেও নিশ্চই দলকে জয় উপহার দিতে মরিয়া থাকবেন বাংলাদেশের এই গর্ব। ঐতিহাসিক স্টেডিয়াম ওভালে মুস্তাফিজদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায়।
For add
For add
For add
For add
for Add