for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ২০:০৮:০৯
বোলিং অ্যাকশনের ত্রুটি শুধরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ফিরতে চান তাসকিন আহমেদ। ইংল্যান্ড সিরিজের আগে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের দ্বিতীয় দিনে আজ (বৃহস্পতিবার) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন এই পেসার।
অ্যাকশনের সমস্যা কাটিয়ে কতদিনের মধ্যে ফিরতে পারবেন এমন এক প্রশ্নে তাসকিন আহমেদ বলেন, ‘আমি চাইনা কোন কিছুর বিনিময়ে ইংল্যান্ড সিরিজ মিস করি। অনেক কঠোর পরিশ্রম করছি যাতে ইংল্যান্ড সিরিজের আগেই পরীক্ষা দিয়ে এসে আন্তর্জাতিক ম্যাচে খেলার অনুমতি পাই এবং আবার সব ধরণের খেলা খেলতে পারি।’
তাসকিনকে আশাবাদি করছে মূলত নিজের উন্নতিটাই, ‘আমাদের হেডকোচ এখন দেশের বাইরে আছেন। তাই এখন বিশেষজ্ঞ কোচ মাহবুব আলী জাকি স্যারের অধীনে আছি। তিনি আমাকে অনেক সাহায্য করছেন। এখানে বোলিং সেশন চলছে, ভিডিও সেশন চলছে। সবমিলিয়ে অনেক কঠিন পরিশ্রম করতে হচ্ছে। কোচরা অনেক সাহায্য করছেন। আর আমিও অনেক খুশি, ভালো উন্নতি হচ্ছে। আশা করি খুব শীঘ্রই পরীক্ষা দিতে পারবো, ইনশাল্লাহ।’
For add
For add
For add
For add
for Add