for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১৮:৪৭:২২
এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের গ্রুপ পর্বে বাংলাদেশের অর্জন ছিল ১ পয়েন্ট। পাঁচ দেশের মধ্যে সবার নিচে থেকে বাংলাদেশ এখন খেলবে বাছাই পর্বের প্লে-অফ ম্যাচ। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ম্যাচে প্রতিক্ষ ভুটান। আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় এবং ১১ অক্টোবর ভুটানে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এ দুই ম্যাচের জন্য বাংলাদেশ নতুন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে। বেলজিয়ামের কোচ টম সেইন্টফিট আগামী ১২ জুলাই নেমে পড়বেন প্রস্তুতিতে। তবে এ প্রস্তুতি এক সপ্তাহেরও কম সময়ের জন্য। ১৫ ও ১৭ জুলাই বাংলাদেশ ফুটবল দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ঢাকায় অনুষ্ঠিতব্য ওই দুটি ম্যাচের জন্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগে স্বপ্ল সময়ের জন্য আবাসিক ক্যাম্প হচ্ছে ফুটবলারদের।
ভুটানের বিপক্ষে প্লে-অফ ম্যাচ দুটি গুরুত্বপুর্ন। কারণ, ভুটান-বাধা টপকাতে পারলে পরের রাউন্ডে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ হবে বাংলাদেশের। তাইতো এ ম্যাচের প্রস্তুতির জন্য নেপালকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচ দুটির দিনক্ষণ চূড়ান্তই। তারপরও নতুন কোচ টম সেইন্টফিটের মতামত চেয়েছে বাফুফে। ‘কোচের মতামত জানতে চেয়েছি। পর পর দুটি ম্যাচ তিনি খেলবেন কিনা, কিংবা তারিখ এদিক-সেদিক করতে চান কিনা সে মতামতই দেবেন তিনি। তবে ধরে নিচ্ছি এ তারিখের কোনো পরিবর্তন হবে না। ম্যাচ দুটি হচ্ছে’-বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ পর্বের রাউন্ড-১ এর খেলা শেষ হয়েছে। সেখান থেকে পরের রাউন্ডে উঠেছে কম্বোডিয়া, ভারত, মালয়েশিয়া, তাজিকিস্তান ও ইয়েমেন। রাউন্ড-২ থেকে উঠবে তিনটি দল। যেখানে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে, মালদ্বীপের প্রতিপক্ষ লাওস এবং তিমুর লেস্টের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
For add
For add
For add
For add
for Add