for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ জুন ২০১৬, শনিবার, ২১:৩৪:১৮
জেতার জন্য প্রয়োজন ছিল এক রান, তাঁর সেঞ্চুরি করতে ছয়। মাসাকাদজাকে ছয় মেরে অভিষেক ওয়ানডে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। প্রথম ভারতীয় হিসেবে করলেন অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি।
হারারেতে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। তরুণ ভারতীয় দলের বিপক্ষে ১৬৭ এর বেশী করতে পারেনি জিম্বাবুয়ে। একমাত্র এল্টন চিগুম্বুরাই (৪১) যা খেলেছেন। বাকিদের কেউ বলার মতো রান করতে পারেনি।
জবাব দিতে নেমে আম্বাতি রাইডুকে (৬২) সঙ্গে নিয়ে দলকে দারুন এক জয় এনে দেন লোকেশ রাহুল (১০০)।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪৯.৫ ওভারে ১৬৮ (মুর ৩, চিবাবা ১৩, মাসাকাদজা ১৪, আরভিন ২১, সিবান্দা ৫, রাজা ২৩, চিগুম্বুরা ৪১, মুতুমবামি ১৫, ক্রেমার ৮, চাটারা ৪, মুজারাবানি ১*; বুমরাহ ৪/২৮, কুলকার্নি ২/৪২, স্র্যান ২/৪২, অক্ষর ১/২৬, চাহাল ১/২৭)
ভারত: ৪২.৩ ওভারে ১৭৩/১ (রাহুল ১০০*, নায়ার ৭, রাইডু ৬২*; চাতারা ১/২০)
ফল: ভারত ৯ উকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: লোকেশ রাহুল।
For add
For add
For add
For add
for Add