for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৮:২৬:৩১
টেস্ট মর্যাদা পাওয়ার ১৬ বছর পেরিয়ে গেলেও ভারতের মাটিতে এখনও পর্যন্ত কোন টেস্ট খেলায় হয়নি বাংলাদেশের। তবে আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী এবছরের আগষ্টে একমাত্র টেস্ট খেলতে ভারত সফর কারার কথা ছিল টাইগারদের। কিন্তু জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন বিরাট কোহলিরা। চার টেস্টের সেই সিরিজ শেষ হবে ২২ অগাস্ট। সূচীতে এরপরও তেমন কোন গ্যাপ নেই। একারনেই বাংলাদেশের ভারত সফর অনিশ্চিত হয়ে পড়ে। যে অনিশ্চয়তা কিছুটা হলেও যেন কাটল আজ (বৃহস্পতবার)। বাংলাদেশের বিপক্ষে টেস্টের ভেন্যু ঘোষণা করেছে বিসিসিআই। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টটি হবে হায়দরাবাদে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ট্যুর প্রোগ্রাম ও সূচি কমিটির সভা অনুষ্ঠিত হয় আজ । সভা শেষে ২০১৬-১৭ মৌসুমে ভারতের মাটিতে সিরিজগুলোর ভেন্যু জানানো হয়। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হলেও এখনও তারিখ ঘোষণা করা হয়নি।
For add
For add
For add
For add
for Add