for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ জুন ২০১৬, রবিবার, ১৮:৪৫:২২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচপি ক্যাম্পের নতুন কোচের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছে মারভান আতাপাত্তু এবং মাহেলা জয়াবর্ধনের নাম।এইচপি ক্যাম্পের দায়িত্বে থাকা বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম এমনটাই জানিয়েছেন।
মাহবুব আনাম বলেন, ‘আমরা তিনজন কোচের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছি। এখন পর্যন্ত কোন কিছু চূড়ান্ত হয়নি। কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আশা করছি কয়েকদিনের ভেতরেই চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসতে পারবো।’
আতাপাত্তু এবং জয়াবর্ধনে ছাড়াও এইচপি কোচের তালিকায় আছেন ভারতের রবিন সিংও। টাইগারদের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের সিদ্ধান্তেই চূড়ান্ত করা হবে কে হচ্ছেন এইচপি দলের।
এই ক্যাম্পে জাতীয় দলে খেলা সাবেক ক্রিকেটার এবং উদীয়মান ক্রিকেটারকে নানামুখী প্রশিক্ষণ এবং অনুশীলন করানো হয়।উল্লেখ্য জুলাই মাস থেকেই শুরু হতে যাচ্ছে হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প।
For add
For add
For add
For add
for Add