for Add
নিজস্ব প্রতিবেদক : ১ জুন ২০১৬, বুধবার, ১৫:৫৪:৪১
আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা গত বছরই নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসি র্যাংকিংয়ে থাকা সেরা আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। এই টুর্নামেন্টের গ্রুপ ও সূচি নির্ধারণ হয়েছে। আজ (বুধবার) আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) গ্লোবাল ইভেন্টের ডিরেক্টর স্টিভ ইলওয়ার্থি সূচি প্রকাশ করেছেন। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ‘বি’গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।
আগামী বছর ১ জুন টুর্নামেন্ট শুরু হবে এবং ১৮ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কার্ডিফ ওয়েলস, এজবাস্টন এবং ওভাল স্টেডিয়ামে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে থাকা প্রথম আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আইসিসির অন্যতম সেরা এই টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম সেরা দল হিসেবে এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ। এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ওয়েস্ট ইন্ডিজ।
১ জুন ওভালে উদ্বোধনী খেলায় ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৫ জুন একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে এজবাস্টনে।
For add
For add
For add
For add
for Add