for Add

সাসেক্সে যাচ্ছেন মুস্তাফিজ?

Mustafizআইপিএলে নিজ দল হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করে গতরাতে (সোমবার) দেশে ফিরেছেন বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। বিমানবন্দরে তাঁকে বিরোচিত সংবর্ধনা দিয়ে বরণ করে নেয়া হয়। আইপিএল শেষে এখন কাউন্টি নিয়ে আলোচনা সবার মুখে। কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলার কথা মুস্তাফিজের। তবে বিসিবি থেকে মুস্তাফিজের কাউন্টিতে খেলার ছাড়পত্র নিয়ে সংশয় আছে। কারন বোলিং বিস্ময়কে দেখে শুনে ব্যাবহার করতে চায় বিসিবি। মুস্তাফিজের কাউন্টি থেলতে যাওয়াটা এখন নির্ভর করছে তিনি কতটা ফিট আছের তার উপর।

আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে দেখা করেন মুস্তাফিজ। বিসিবির চিকিৎসক এবং ট্রেনার তার বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষা করিয়েছেন।পরীক্ষা-নীরিক্ষাগুলোর রিপোর্ট পেতে দু-দিন অপেক্ষা সময় লাগবে। মুস্তাফিজের পরীক্ষা-নীরিক্ষার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে তিনি কতটা ফিট এবং এরপরই জানা যাবে তিনি আসলে কাউন্টি খেলতে যেতে পারবেন কি না।

সুজন বলেন, ‘একটানা বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলার ফলে ফিজিক্যাল কিছু সমস্যা হয়েছে। মুস্তাফিজ আইপিএল থেকে ফিরেছে গত রাতে। আমরা তাকে একটি অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নিচ্ছি। আমাদের ফিজিও এবং ডাক্তার যারা রয়েছেন তারা দেখছেন। মূলত এইসবের রিপোর্ট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো।’

মুস্তাফিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হবে কি না এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বোর্ডে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। বোর্ড অবশ্যই তার প্রতি সহানুভূতিশীল এবং তার শারীরিক অবস্থা বুঝে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কোথায় খেলবে এ ব্যাপারে বোর্ড অবশ্যই দেখবে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add