for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ মে ২০১৬, শুক্রবার, ২০:৩৯:৫২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও কয়েকদিন আগেই ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন মাইকেল ক্লার্ক। হংকংয়ের একটি টুর্নামেন্ট দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এবার দেশের ঘরোয়া লিগেও ক্লার্কের খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আসন্ন ঘরোয়া লিগের ম্যাটাডোর ওয়ানডে কাপে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর। এমনকি এই মৌসুমের বিগ ব্যাশেও নাকি খেলতে পারেন তিনি।
গত বছর অ্যাশেজ হারার পর ক্রিকেট থেকে অবসর নেন ক্লার্ক। ইতোমধ্যে ৩৫ বছর বয়সী ক্লার্কের সাথে কথা বলেছে তার সাবেক ক্লাব নিউ সাউথ ওয়েলসের কর্মকর্তারা। যদি ব্যাটে বলে সব কিছু ঠিক থাকে তাহলে এই মৌসুমেই আবার অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।
For add
For add
For add
For add
for Add