for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৮:০৫:৫৬
আগের রাতে ভালো ঘুম হয়েছিল তো অ্যালিস্টার কুকের?
ইতিহাসে প্রথম ইংশিল ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান ছোঁয়ার অপেক্ষা থাকা কোন ব্যাটসম্যানের ম্যাচের আগের রাতে উত্তেজনা ঘুম একটু এলোমেলো হওয়ারই কথা। এরচেয়েও বড় কথা শুধু ১০ হাজার রানই নয়, সবচেয়ে কম বয়েসে এই রান করে শচিন টেন্ডুলকারকে যে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ফিল্ডিং নেওয়ায় আজই (বৃহস্পতিবার) রেকর্ড গড়ার সুযোগ তৈরি হয়েছিল কুকের সামনে। কিন্তু কুকের অপেক্ষা বাড়িয়ে দিলেন লঙ্কান পেসার দাসুন সানাকা।
হেডিংলির দর্শকরা তখন উৎসবের অপেক্ষায়। ইংল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টেস্টের প্রথম বল মাঠে গড়ানের আগে ইংলিশ অধিনায়ক কুক ছিলেন ১০ হাজার রান থেকে মাত্র ৩৬ রান দুরে। আজ ১৬ রান করে ফেলেছিলেন এই ইংলিশ। কিন্তু ২১.১ ওভারে দাসুন সানাকাকে কাভার ড্রাইফ করতে গিয়ে কুক ধরা পড়লেন উইকেট কিপার চান্ডিমলের গ্লাফসে। অভিষেক টেস্টের অভিষেক উইকেটটি স্বরণীয়ই হয়ে থাকলো সানাকার জন্য।
তবে হেডিংলিতেই শচীনকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ থাকছে কুকের সামনে। ১০ হাজার রান থেকে এখন মাত্র ১০ রান দূরে দাড়িয়ে আছেন ইংলিশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে নিশ্চয়ই সেই সুযোগ হারাতে চাইবেননা কুক।
For add
For add
For add
For add
for Add