for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৭:২৫:১৩
আগামী জুনে জিম্বাবুয়ে সফর করবে ধোনি-কোহলির ভারত। তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে ১১ জুন। ভারতীয় দলের আসছে জিম্বাবুয়ে সফরে খেলছেন না বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা।এই তিন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সিনিয়র এই ক্রিকেটারদের বদলি হিসেবে দলে কিছু তরুণ মুখ দেখা যেতে পারে। এছাড়া সুযোগ পেতে পারেন হরভজন সিং, অমিত মিশ্র, মোহাম্মদ সামি কিংবা মোহিত শর্মাদের কেউ। এদিকে সংশয় আছে মাহেন্দ্র সিংহ ধোনির খেলা নিয়েও। ধোনি না খেললে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।
For add
For add
For add
For add
for Add