for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০১৬, বুধবার, ২০:২৩:৩৭
২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শিরোপা উপহার দিয়ে ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাইকেল ক্লার্ক। তবে ক্লার্ক ভক্তদের জন্য সুখবর আবারও ক্রিকেটে ফিরছেন সাবেকে এই অজি অধিনায়ক। হংকংয়ের ঘরোয়া ক্রিকেট লিগ ‘ব্লিটজ’ এর মাধ্যমে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ফিরছেন তিনি।
চার বছর আগে শেষবার কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মাইকেল ক্লার্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুনে ওয়ারিয়র্সের হয়ে ২০১২ সালের মে মাসে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। শুক্রবার হাং হম যেডি ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন মাইকেল ক্লার্ক।
হংকংয়ের এই লিগে খেলতে যাওয়ার আগে ক্লার্ক এক বিবৃতিতে বলেন, ‘আগে আমি কখনও হংকং সফর করিনি। খেলাধুলার জন্য বিশেষভাবে পরিচিত এ স্থান সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ এবং শহরটিতে অভিজ্ঞতা লাভে আমি মুখিয়ে আছি। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে খেলাটিতে বেশ উন্নতি করা হংকং ক্রিকেটে অবদান রাখতে পারব বলেও আশা করছি।’
অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলা ক্লার্ক খেলেছেন ক্লার্ক।
For add
For add
For add
For add
for Add