for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ মে ২০১৬, শুক্রবার, ১৯:৩৭:৩৮

পাকিস্তান দলের নতুন কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক প্রোটিয়া এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচ মিকি আর্থার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)আজ (শুক্রবার) কোচ হিসেবে আর্থারের নাম ঘোষণা করেছে। ওয়াকার ইউনুসের পদত্যাগের পরেই পাকিস্তানের কোচের শূন্য পদে কোচ নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল পিসিবি।
এই মাসের শেষের দিকে পাকিস্তান দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে মিকি আর্থারের। পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন আর্থার।
রমিজ রাজা, ফয়সাল মির্জা এবং ওয়াসিম আকরামকে নিয়ে গঠিত প্যানেলটিই পিসিবিকে পছন্দের কোচের নাম দিয়ে আসছিল। গত কয়েকদিন স্টুয়ার্ট লর পাকিস্তানের কোচ হওয়ার নানা গুঞ্জন শোনা গেলেও ল শেষ পর্যন্ত পাকিস্তানকে না করে দেন। দক্ষিণ আফ্রিকা টানা ১১টি ওয়ানডে ম্যাচ জিতেছিল আর্থারের অধীনে। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচও ছিলেন তিনি। এছাড়া বিপিএলের দল ঢাকা গ্লাডিয়েটর্সেরও কোচ ছিলেন তিনি।
For add
For add
For add
For add
for Add