for Add

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

জয়ে ফিরল প্রাইম ব্যাংক

Dhaka-Premier-Cricket-2016প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শুরুটা ভালো ছিল না। প্রথম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে তারা হারে ১০৬ রানের বড় ব্যবধানে। তবে এক ম্যাচ পরই ঘুরে দাঁড়িয়েছে দলটি। আজ (মঙ্গলবার) বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় ক্রিকেট কোচিং স্কুলকে ৫ রানে হারিয়েছে তারা। ২৫৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসান ও সালমান হোসাইনের জোড়া শতকেও পরাজয় এড়াতে পারেনি রাজিন সালেহর নেতৃত্বাধীন ক্রিকেট কোচিং স্কুল।

সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। তানভীর রহমানের ৭৬, ইয়াসির আলীর ৫৩ ও শেনাজ আহমেদের ৩৬ রানে ভর করে ৪৮.৩ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ২৫৭ রানের সংগ্রহ করে তারা। ক্রিকেট কোচিং-এর নাসুম আহমেদ ৩টি, সাইফুদ্দিন, রিফাতুজ্জামান ও সালেহ আমমেদ ২টি এবং সালমান হোসেন ১ উইকেট নেন।

তবে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ক্রিকেট কোচিং। দলীয় ১৩ রানেই দুই ওপেনার উত্তম সরকার ও পিনাক ঘোষকে হারিয়ে চাপে পড়ে তারা। অবশ্য তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন সাইফ হাসান ও সালমান হোসেন। দুই জনের ব্যাট থেকেই আসে শত রানের ইনিংস। ১২৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০০ রান করেন সাইফ এবং ১৩৭ বলে ৮ চার ও ৩ ছক্কার ১১০ রান করেন সালমান।

জয়ের জন্য শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন ছিল ক্রিকেট কোচিং-এর। প্রথম বলেই ছক্কা হাঁকান সেঞ্চুরিয়ান সালমান হোসেন। তবে শেষ পাঁচ বল থেকে আর মাত্র ৩ রান সংগ্রহ করতে পারে তারা। ফলে ৫ রান বাকি থাকতেই থেমে যায় ক্রিকেট কোচিং-এর ইনিংস।

ম্যাচ সেরা হয়েছেন ক্রিকেট কোচিং-এর সালমান হোসেন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add