for Add

প্রিমিয়ার লিগে মাঠে নামছে মোহামেডান

Primier-lig-Titelঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে গতকাল (শুক্রবার)। ৫০ ওভারের এই আলোচিত টুর্নামেন্টে জাতীয় দলের তারকাদের উপস্থিতির কারণে ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চ থাকে তুঙ্গে। যদিও এবার আইপিএলের কারণে খেলতে পারছেন না মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুস্তাফিজ রহমান এবং আবাহনী লি. এর সাকিব আল হাসান। তবে বাকিদের সবাই খেলছেন বিভিন্ন দলের হয়ে। প্রথমদিনে তিনটি ম্যাচে সাড়া জাগানো শুরুর পর আগামীকাল (রোববার) অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের আরো তিনটি ম্যাচ। যেখানে মাঠ মাতাতে প্রস্তুত জাতীয় দলের তারকারা।

হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি. এর বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। মুস্তাফিজ না থাকলেও মোহামেডানের হয়ে মূল আকর্ষন মুশফিকুর রহিম, নাইম ইসলাম, এনামুল হক জুনিয়র। ব্রাদার্সের হয়ে খেলতে দেখা যাবে ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, নাফিস ইকবালদের। বিদেশীদের মধ্যে হাশিম আমলাকে শেষ মুহূর্তে না পেয়ে জিম্বাবুইয়ান অলরাউন্ডার শেন উইলিয়ামসকে দলে টেনেছে গোপীবাগের দলটি।

এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি. লড়বে প্রতিবেশী কলাবাগান ক্রিকেট একাডেমির। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে আরাফাত সানি, সোহাগ গাজী, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুবদের মত তারকারা আছেন শেখ জামালে। বিপরীতে তারুন্য নির্ভর কলাবাগান ক্রিকেট একাডেমিতে আছেন সদ্যসমাপ্ত অনুর্দ্ধ -১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার কৃতিত্ব দেখানো মেহেদি হাসান মিরাজ। এছাড়া আরও আছেন- আবু জায়েদ রাহি, আবদুল হালিম, রিফাত প্রধান, ইরফান শুকুরের মত উদীয়মান তারকারা।

দিনের অন্য ম্যাচে মারকুটে টাইগার ওপেনার সৌম্য সরকার, জুনায়েদ সিদ্দিকী, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন আর মোশাররফ হোসেনের মত ক্রিকেটারদের সমন্বয়ে গড়া লিজেন্ডস অফ রুপগঞ্জ মুখোমুখি হবে ঐতিহ্যবাহী ক্লাব ভিক্তোরিয়া স্পোর্টিংয়ের। অধিনায়ক নাদিফ চৌধুরীর নেতৃত্বে সোহরাওয়ার্দি শুভ, মমিনুল হক, আর ধীমান ঘোষ মাঠ মাতাবেন ভিক্টোরিয়ার হয়ে।

তবে সমর্থকদের চোখটা থাকবে মূলত বেশ কিছুদিন রানখরায় ভোগা লিজেন্ডস অফ রুপগঘঞ্জের সৌম্য সরকার আর মোহামেডানের মুশফিকুর রহিমের দিকে। পারবেন কি তারা আগামীকাল জ্বলে উঠতে?

তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল নয়টায়।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add