for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগের পাঁচ ফাইনাল

t20-trophy
সন্ধ্যায় ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল রোমাঞ্চ। যে ম্যাচে শিরোপার লড়াইয়ে নামবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। দু’দলই একবার করে জিতেছে বিশ্ব টি-টোয়েন্টির শিরোপা। আজ (রবিবার) যে দলই জিতুক এই প্রথম কোন দল টি-টোয়েন্টির দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে। শিরোপা নির্ধারণী সেই ম্যাচের আগে পেছনে ফিরে দেখা যাক আগের ফাইনালগুলো।

india

২০০৭ : ভারত-পাকিস্তান
ফাইনালে যেমন রোমাঞ্চকর ম্যাচ দেখার অপেক্ষায় থাকে সবাই, তেমনই এক ম্যাচ উপহার দিয়েছিল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। যেখানে শিরোপা লড়াইয়ে নেমেছিল বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। শেষ ওভারে নিস্পত্তি হওয়া ম্যাচটি ছিল উত্তেজনায় ভরা। যে ম্যাচটি জয়ের দ্বার প্রান্তে গিয়েও হেরে যায় পাকিস্তান। ৫ রানের জয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ভারত।
প্রথমে ব্যাট করে ভারত করেছিল ১৫৭ রান। জবাব দিতে নেমে নাটকীয়তার জন্ম দিয়ে শেষ ওভারে জয় থেকে মাত্র ১৩ রান দূরে ছিল পাকিস্তান। শেষ উইকেট জুটি, তারপরও মিসবাহ উল হক ছিলেন বলেই আশা দেখছিলেন পাকিস্তান সমর্থকরা। যোগিন্দর শর্মার প্রথম বল ওয়াইড হওয়ার পর দ্বিতীয় বলটি ব্যাটে লাগাতে পারেন নি মিসবাহ। কিন্তু পরের বলে ছয় মেরে লক্ষ্য নামিয়ে এনেছিলে ৪ বল ৬-এ। কিন্তু পরের বল স্কুপ করতে গিয়ে ফাইন লেগে শ্রীশান্তের হাতে ধরা পড়েন মিহবাহ। বিশ্বকাপটাও ওঠে মাহেন্দ্র সিংহদের হাতে।

pakistan
২০০৯ : পাকিস্তান-শ্রীলঙ্কা
এবারও অল-এশিয়া ফাইনাল। আগের বারের রানার্সআপদের প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। তবে এবার আর উত্তেজনার বারুদে ঠাসা কোন ম্যাচ নয়। একতরফা ফাইনালে জয় পায় পাকিস্তান।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৮ করতে পেরেছিল লঙ্কানরা। কুমার সাঙ্গাকারা করেছিলেন ৬৪ আর ম্যাথুজ অপরাজিত ৩৫। জবাবে মাত্র দুই উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। শহিদ আফ্রিদি করেন অপরাজিত ৫৪ রান। অল রাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি।

england

২০১০ : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
আগের দুইটি আসর অল এশিয়া হওয়ার পর প্রথম এশিয়ার কোন প্রতিনিধিত্ব ছিল না ফাইনালে। তবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল বলে দর্শক উত্তেজনা চরমে পৌঁছেছিল। কিন্তু মাঠে রোমাঞ্চর ম্যাচ উপহার দিতে পারেনি দল দুটি। বরং ইংল্যান্ড এক তরফা ভাবে জিতেছে ফাইনালটি।
প্রথমে ব্যাট করে শুরু থেকেই চাপে পড়া অসিরা শেষ পর্যন্ত করতে পেরেছিল ৬ উইকেটে ১৪৭ রান। যা ইংলিশদের চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়ে কেভিন পিটারসেন এবং ক্রেগ কিসওয়েটার ম্যাচের ভাগ্য গড়ে দেন। ইংল্যান্ড ৩ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জয় পায়। যার মাধ্যমে ক্রিকেটের জনকরা প্রথম কোন বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জেতে।

west-indis

২০১২: ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা
নিজেদের মাটিতে বিশ্বকাপ বলে শ্রীলঙ্কাই ছিল শিরোপার বড় দাবিদার। কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের কাঁদিয়ে শিরোপা উৎসব করে ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৭ করেছিল ক্যারিবীয়রা। ব্যাটিং বিপর্যয়ে পড়েও এই রান তোলা সম্ভব হয়েছিল কেবল মারলন স্যামুয়েলসের ৫৬ বলে ৭৮ রানের সুবাদে। জবাবে নিজেদের মাঠে এই রান সহজেই পেরিয়ে যাওয়ার কথা দিলশান-সাঙ্গাকারাদের। কিন্তু সেখানে চরমভাবে ব্যার্থ ছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। ১ উইকেটে ৪৮ থেকে ৬৯ রানেই ৭ উইকেট হারিয়ে বসে তারা। ম্যাচ এক রকম তখনই শেষ হেয়ে গিয়েছিল। ৮ বল বাকি থাকতে ১০১ রানে থামে লঙ্কান ইনিংস। ৩৬ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

srilanka

২০১৪: শ্রীলঙ্কা-ভারত
দুই আসর পর আবার অল-এশিয়া ফাইনাল। এবার মিরপুরে দুই ফাইনালিষ্ট ভারত এবং শ্রীলঙ্কা। এক দল প্রথম আসরের শিরোপা জয়ী আর আরেক দল দুই বার ফাইনালে ওঠেও শিরোপা ছুঁতে না পারা। সেই শিরোপা ছুঁতে না পারা দলটির হাতেই ওঠে সেবারের ট্রফি। একটু আলাদা করে বললে সাঙ্গাকারা-জয়াবর্ধনের হাতে। এই দুই কিংবদন্তি সেই ফাইনাল দিয়েই বিদায় জানান টি-টোয়েন্টিকে।
মিরপুরের একতরফা ফাইনালে ভারতকে ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্ব টি-টোয়েন্টি শিরোপার স্বাদ পায় শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ভারত করে মাত্র ১৩০ রান। যা বিশ্ব টি-টোয়েন্টি ফাইনালের সর্বনিম্ন স্কোর। জবাবে ম্যাচসেরা কুমার সাঙ্গাকারার ৩৫ বলে অপরাজিত ৫২ রানে ভর করে ৬ উইকেটের সহজ জয় তলে নেয় লঙ্কানরা।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add