for Add
নিজস্ব প্রতিবেদক : ২ এপ্রিল ২০১৬, শনিবার, ১৯:২৩:৩৭

ওয়েস্ট ইন্ডিজ নাকি ইংল্যান্ড? কে ঘরে তুলবে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি? এ প্রশ্নের জবাব নিয়ে অপেক্ষা করছে কলকাতার ইডেন গার্ডেন। আগামীকাল (রবিবার) এ ভেন্যুতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে এ দুই দেশ। ট্রফি জিততে প্রস্তুত দুই দেশ-একটি স্মরণীয় ফাইনাল উপহার দিতে প্রস্তুত ইডেন গার্ডেনও।
ভারতকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের তুমুল লড়াইয়ে টিম ইন্ডিয়াকে সাত উইকেটে হারায় ক্যারিবীয়রা। ওই ম্যাচের আগে আলোচনা হয়েছিলো ক্রিস গেইল ও বিরাট কোহলিকে নিয়ে। বিরাট পারলেও পারেননি গেইল। তবে দলের অধিনায়ক ড্যারেন স্যামি জানালেন ভিন্ন কথা। ম্যাচ জয়ের জন্য তারা শুধু গেইলের উপরই নির্ভর করেন না। তাদের দলের ১৫ জন তারকাই ম্যাচ উইনার। এ কথা বলে ইংল্যান্ডকে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন গেইল।
ফাইনালে টি-টোয়েন্টির আরেক শক্তিধর দল ইংল্যান্ডের মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচের আগে শুরু হয়ে গেছে কে হবে ফাইনালের বিজয়ী। কার হাতে উঠবে টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরের ট্রফি- এই আলোচনা। এ নিয়ে ইংল্যান্ডের সাবেক অনেক তারকাই বলছেন শেষ হাসি হাসবে ইংল্যান্ডই। একই কথা বলছেন গত বিশ্বকাপের প্রধান নায়ক লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা।
For add
For add
For add
For add
for Add