for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ১৮:২৩:৪৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কিউই মেয়েদের ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে দেন গেল ওয়েস্টইন্ডিজের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ব্রিটনি কুপারের ৬১ রানের ঊপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। জবাবে ১৪৪ রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে চাপের মুখে পড়লেও সোফি ডিভাইন ও সারা ম্যাকগ্লাশানের ৫৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ডের মেয়েরা। কিন্তু তাদের বিদায়ের পর রান রেটের সাথে পাল্লা দিতে গিয়ে ক্রমাগত উইকেট হারিয়ে শেষপর্যন্ত তাদের ইনিংস শেষ হয় আট উইকেটে ১৩৭ রানে। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার স্টেফানি টেইলর ব্যাট হাতে ২৫ রানের পাশাপাশি নেন তিন উইকেট।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ওয়েস্ট উইন্ডিজ-অস্ট্রেলিয়া।
For add
For add
For add
For add
for Add