for Add

আফগানদের ‘ট্রফি জয়ের’ আনন্দ

Afganistan-4

নাগপুরে আরও একটি রূপকথার জন্মদিল আফগানিস্তান। আজ (রবিবার) ওয়েস্ট ইন্ডিজকে ৬ রানে হারিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। আফগানদের বিপক্ষে ক্যারিবীয়দের শেষ বলে প্রয়োজন ছিল ৮ রান। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও এমন নয় যে এই ম্যাচ তখন হেরে যাবে আফগানিস্তান। মোহাম্মদ নবীর করা শেষ বলে ১ রান নিতে পারলেন স্যামুয়েল বাদ্রি। তাতে নিশ্চিত হয়ে যায় ক্যারিবীয়দের বিপক্ষে আফগানদের ৬ রানে জয়। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের মাঝ খানটা তখন যেন এক টুকরো আফগানিস্তান। খেলোয়াড়রা এমন আনন্দে মাতলেন যেন ট্রফিটাই ঘরে তুলেন নিলেন তাঁরা।

সেটাই স্বাভাবিক। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, যাদের পথ চলার প্রতিটি পদক্ষেপেই থাকে সংগ্রামের গল্প, তারা এমন উৎসব করবেন না তো কারা করবেন। প্রতিপক্ষ দলের ক্রিস গেইল বোধ হয় এটা ভেবেই আফগানদের সঙ্গে উৎসবে যোগ দিলেন। নিজের দলের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেছে আগেই। আজকের ম্যাচটি তাদের জন্য ছিল অপরাজিত থেকে সুপার টেন শেষ করার সুযোগ। আফগানদের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ না হলেও চার ম্যাচে তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে তার দল। এ কারনে ক্রিস গেইলকে বিশ্রামও দেওয়া হয়েছিল এ ম্যাচে। ডাগ আউটে বসে দেখেছেন নিজ দলের বিপক্ষে আফগান রূপকথা। দুই দলের এই প্রথম মুখোমুখি লড়াইয়ে জয় নিয়ে যখন উৎসবে মাতলেন শেহজাদ-নবীরা, তখন ক্রিস গেইল নিজেকে গুটিয়ে রাখতে পারেননি। যোগ দেন আফগানদের বিজয় উৎসবে।

Afganistan-3

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল আফগানিস্তান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এক পর্যায়ে ১০০ ছুঁতে পারবে কিনা এই নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। তবে নাজিবুল্লাহ জাদরানের অপরাজিত ৪৮ রানে ৭ উইকেটে ১২৩ রানে শেষ হয় আফগান ইনিংস।

জবাব দিতে নেমে গেইলবিহীন ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটসম্যানই আফগান বোলারদের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন নি। সর্বোচ্চ ২৮ রান করতে পেরেছিলেন ডোয়াইন ব্রাভো। আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং রাসিদ খান ২টি করে এবং আমির হামজা, হামিদ হাসান, গুলবাদিন নবী ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নাজিবুললাহ জাদরান।

বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দলের মধ্যে একমাত্র আফগানিস্তানই সুপার টেন থেকে জয় নিয়ে দেশে ফিরতে পারছে। বাংলাদেশ যেখানে দেশে ফিরেছে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৫ রানে হেরে। টাইগাররা যেখানে ৭০ রানে অল আউট হয়ে লজ্জা উপহার দিয়েছে দেশবাসীকে, সেখানে আফগানরা জাতিকে উপহার দিয়েছে অসাধারণ এক জয়।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add