for Add

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’

২০১৮ সালে বিশ্বকাপ জয়, ২০২২ সালে বিশ্বকাপের ফাইনালিস্ট, ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম ফেবারিট কিলিয়ান এমবাপের ফ্রান্স। ২০১৮ সালের পর এবারও ফরাসিরা বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর।

কিলিয়ান এমবাপের নেতৃত্বে তারকায় ঠাসা দল নিয়ে এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপা দাবিদার হিসেবেই মাঠে নামতে যাচ্ছে ফ্রান্স। তবে পরিসংখ্যান ও ইতিহাস বলছে- শুধু শক্তিশালী দল হলেই বিশ্বকাপ জেতা যায় না; বরং ফরাসীদের সামনে দাঁড়িয়ে আছে দুটি অদ্ভুত ‘অভিশাপ’।

ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে শীর্ষে স্থারয়েছে ফ্রান্স। সর্বশেষ র‌্যাংকিংয়ে তারা পেছনে ফেলেছে স্পেনকে। কাগজে-কলমে বিশ্বের সেরা দল হিসেবে বিশ্বকাপে যাওয়া নিঃসন্দেহে বড় আত্মবিশ্বাসের বিষয়; কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা।

ফিফা র‌্যাংকিং চালু হওয়ার পর এখন পর্যন্ত এমন কোনো দল নেই, যারা বিশ্বকাপে নামার সময় বিশ্বের এক নম্বর দল ছিল এবং শেষ পর্যন্ত শিরোপা জিতেছে। অর্থাৎ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা যেন উল্টো চাপ হয়ে দাঁড়ায়- এমনই এক পরিসংখ্যানগত বাস্তবতা সামনে রয়েছে ফ্রান্সের।

এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি চমকপ্রদ তথ্য। ফ্রান্স দলে আছেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী ওসমান ডেম্বেলে; কিন্তু গত ৭০ বছরেরও বেশি সময় ধরে এই পুরস্কারের ইতিহাসে দেখা গেছে, যে দলে ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ছিলেন, সেই দল কখনোই ওই সময়ে বিশ্বকাপ জিততে পারেনি। এই ‘অভিশাপ’ও এখন ফ্রান্সের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ ধারা থেকে রেহাই পাননি ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোও। এক দশকেরও বেশি সময় ধরে তারা ব্যালন ডি’অর দখলে রেখেছিলেন। কিন্তু তাদের কেউই এই পুরস্কার হাতে থাকা অবস্থায় নিজেদের দেশকে বিশ্বকাপ জেতাতে পারেননি।

বরং ব্যতিক্রমী একটি ঘটনা দেখা যায় ফিফা বিশ্বকাপ ২০২২ সালে। সেই সময় ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা ইনজুরির কারণে খেলতে পারেননি, আর ঠিক তখনই আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ শিরোপা জিতে নেয়।

এবারের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে বুকমেকার, বিশ্লেষক ও ফুটবল বিশেষজ্ঞদের মতে ফ্রান্সই অন্যতম প্রধান ফেবারিট। তাদের দলে বিশ্বমানের খেলোয়াড়দের সমাহার, সাম্প্রতিক পারফরম্যান্সও দুর্দান্ত।

তবে কোচ দিদিয়ের দেশমের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে- এই দুই ঐতিহাসিক ‘অভিশাপ’কে ভাঙা। কারণ পরিসংখ্যান যতই নেতিবাচক হোক, মাঠের খেলাই শেষ কথা। যদি ফ্রান্স এই বাধা অতিক্রম করতে পারে, তবে তারা জিততে পারে নিজেদের ইতিহাসের তৃতীয় বিশ্বকাপ শিরোপা।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add