for Add

কিশোরী ফুটবলাররা রোববার মধ্যপ্রাচ্যে যাচ্ছে

২০২৫ সালটা এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভরপুর। ছেলে ও মেয়েদের জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ে একটির পর একটি বাছাই প্রতিযোগিতা হচ্ছে। এরই মধ্যে সফলভাবে বাছাই পর্ব শেষ করেছে জাতীয় ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। দুটি দলই ইতিহাস গড়েছে এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে উঠে। নারী জাতীয় দল আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় ও অনূর্ধ্ব-২০ দল এপ্রিলে থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলবে।

ছেলেদের জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই চলমান। দুটি ম্যাচ শেষ হয়েছে। সামনে আরো চারটি ম্যাচ। প্রথম দুই ম্যাচের প্রথমটিতে ভারতের বিপক্ষে ড্র ও সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হারের পর হামজা-শামিতদের এশিয়ান কাপে কোয়ালিফাই করা কঠিন। পরের ম্যাচটি হংকং চায়নার বিপক্ষে ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

ছেলে ও মেয়েদের কয়েকটি বয়সভিত্তিক দলের এশিয়ান কাপ বাছাইয়ের ধারাবাহিকতায় এবার কিশোরী ফুটবলারদের লড়াই শুরু হবে মধ্যপ্রাচ্যে। আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনে বসবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে। প্রতিপক্ষ জর্ডান ও চাইনিজ তাইপে। এই গ্রুপের খেলা হবে জর্ডানে।

৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবে চীনের টিকিট। সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে আয়োজক চীন, গত বছরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া।

জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের পর অনূর্ধ্ব-১৭ দলের সামনে একটা সুযোগ আছে বলেই অনেকে মনে করছেন। যে কারণে বাফুফে বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। সাধারণত বয়সভিত্তিক দলের জন্য বিদেশে প্রীতি ম্যাচ খেলার নজির কম।

জর্ডান যাওয়ার পথে বাংলাদেশ সফর করবে সংযুক্ত আরব আমিরাত। সেখানে স্বাগতিক দেশটি ছাড়াও সিরিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। রোববার বাংলাদেশ কিশোরী দলকে নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সাইফুল বারী টিটু। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর টিটু এই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

টিটুর সহকারীর দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও কিছুদিন আগে কোচিংয়ের ‘এ’ লাইসেন্স করা জয়া চাকমা। এই সফর দিয়ে জয়া নতুন মিশন শুরু করছেন। গত ডিসেম্বরে তিনি ছেড়েছেন বিকেএসপির চাকরি। এই সফর দিয়ে জয়ার লাল-সবুজি জার্সিধারী কোনো দলের ডাগআউটে অভিষেক হবে। তবে বিকেএসপিতে চাকরি করা অবস্থায় ওই প্রতিষ্ঠানকে কয়েবার চ্যাম্পিয়ন করিয়েছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়।

দু্বাইয়ে ৭ অক্টোবর বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচ খেলবে সিরিয়ার বিপক্ষে। স্বাগতিক আমিরাতের বিপক্ষে ম্যাচ ৯ অক্টোবর। এই ম্যাচ দুটি খেলে বাংলাদেশের মেয়েরা চলে যাবে জর্ডান। সেখানে ১৩ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে খেলবে এবং ১৭ অক্টোবর ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add